Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কেনাকাটার ধুম অনলাইনে, বারোটা বেজেছে শপিং মলে

মিজান চৌধুরী
মিজান চৌধুরী
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১
শেয়ার করুন:
কেনাকাটার ধুম অনলাইনে, বারোটা বেজেছে শপিং মলে

গ্রাফিকস: আগামীর সময়

কেনাকাটার জন্য এখন আর ঘর থেকে বের হতে হয় না। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার, প্রসাধনী, সব ধরনের চামড়াসামগ্রী, এমনকি ঘরের আসবাবপত্র— কী নেই অনলাইনে! হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনের বাটনে কয়েকটি ক্লিক করলেই পছন্দের পণ্য হাজির হচ্ছে দরজায়। আর চাহিদামতো পণ্য না পৌঁছালেও সেটির পরিবর্তনেরও সুযোগ থাকছে। সেক্ষেত্রে শুধু আনা-নেওয়ার খরচটুকু দিতে হচ্ছে, যা খুবই সামান্য। তবে এমন সুবিধা দিচ্ছে নামকরা হাউজগুলো। বাকিরাও ধীরে ধীরে শুরু করেছে। সব মিলিয়ে কেনাকাটায় ধুম পড়েছে অনলাইনে। এতে সময় বাঁচছে, কমছে নানা ঝক্কি।

অন্যদিকে উল্টোচিত্র ছোট-বড় শপিং মলগুলোতে। একসময় যেখানে ক্রেতার ভিড় সামলাতে হিমশিম খেতে হতো, সেখানে প্রায় দিনই মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার সংখ্যা। দিনের একটি বড় অংশ অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। এভাবেই বদলে যাচ্ছে কেনাকাটার বাজার, পাল্টে যাচ্ছে দেশের খুচরা বাণিজ্যের চেনা চিত্র। অনলাইনের দাপটে রীতিমতো ‘বারোটা বাজতে’ শুরু করেছে অধিকাংশ শপিং মলে।  তবে অস্তিত্ব সংকট কাটিয়ে উঠতে বিকল্প পথ খুঁজছেন শপিং মলগুলোতে থাকা ব্র্যান্ডের পণ্য বিক্রেতারাও। তারাও ধীরে ধীরে ঝুঁকছেন ই-কমার্স কেনাকাটায়। উদ্দেশ্য, হারানো ক্রেতাদের অনলাইনের মাধ্যমে ফিরিয়ে আনা।

কয়েক বছর আগেও ছুটির দিনগুলোতে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইস্টার্ন প্লাজা, কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি কিংবা পলওয়েল সুপার মার্কেটের করিডরগুলো ক্রেতার পদচারণায় গমগম করত। কিন্তু সময়ের পরিক্রমায় সেই চিরচেনা কোলাহল আজ অনেকটা স্তব্ধ। ক্রেতার অভাবে এরই মধ্যে ঝাঁপ বন্ধ হয়েছে ঐতিহ্যবাহী কর্ণফুলী গার্ডেন সিটির। আর নীরবতা ঝুলছে ইস্টার্ন প্লাজা থেকে মালিবাগ-মৌচাকের পুরনো মলগুলোতে। রাজধানীর নামিদামি শপিং মল থেকে শুরু করে অধিকাংশতেই বেচাকেনা অর্ধেকে নেমেছে।

অনলাইনের কারণে শপিং মল, মার্কেটে বেচাকেনায় মন্দা— এটি মূলত বৈশ্বিক অর্থনীতির এক অনিবার্য রূপান্তরেরই স্থানীয় প্রতিচ্ছবি। কারণ, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাবে যুক্তরাষ্ট্রের ‘রিটেইল অ্যাপোক্যালিপ্স’ বা খুচরা বাজারে ধস, চীনের অভিজ্ঞতাভিত্তিক মল কিংবা থাইল্যান্ডের বাজারেও ধস নেমেছে। সেই বৈশ্বিক ঢেউ এখন আছড়ে পড়েছে বাংলাদেশেও। 

বিশ্ব জুড়ে ডিজিটাল পেমেন্ট, ফিনটেক ও ই-কমার্স বাজারের তথ্য-উপাত্ত এবং পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান ‘পেমেন্ট অ্যান্ড কমার্স মার্কেট ইন্টেলিজেন্স (পিসিএমআই)’ প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্মে লেনদেন প্রায় ১৩ বিলিয়ন ডলারে উন্নীত হবে, যা দেশীয় মুদ্রায় দেড় লাখ কোটি টাকার বেশি। ২০২৪ সালে ই-কমার্সে লেনদেনের পরিমাণ ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-২৬ সালের মধ্যে অনলাইন বাণিজ্যের বার্ষিক প্রবৃদ্ধি ঘটছে ১২ শতাংশ হারে। তবে, ৫০ শতাংশের বেশি জনগোষ্ঠী এখনো প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছে, যা ডিজিটাল পেমেন্টে প্রবেশাধিকারকে সীমিত করছে। এ প্রতিবন্ধকতার পরও বর্তমানে ১০ জনের মধ্যে ৩ জনই অনলাইনে কেনাকাটা করছেন।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে দেশে অনলাইনে কেনাকাটা ৯ বিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে) উন্নীত হবে।

জানতে চাইলে সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদ খাতুন আগামীর সময়কে বললেন, এই সময়ে মার্কেটে কেনাকাটা করার চেয়ে ঘরে বসেই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ অনেকের। এর প্রভাব গিয়ে পড়ছে মার্কেটগুলোতে। ক্রেতারা ঘুরে ঘুরে কেনাকাটার চেয়ে ঘরে বসে অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা বেশি আরামদায়ক মনে করেন। আর অনলাইনে বাণিজ্য বেড়ে যাওয়ার প্রভাবের কারণে মার্কেটগুলো ক্রেতাশূন্যতায় ভুগছে। উন্নত দেশগুলোতে এমন পরিস্থিতি মোকাবিলায় শপিং মলগুলো অনলাইনও যুক্ত করেছে। অফলাইনের চেয়ে ক্রেতারা অনলাইনে কেনাকাটার জন্য বেশি উৎসাহিত হচ্ছেন— যোগ করলেন তিনি।

পিসিএমআইর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে শীর্ষ ও সর্বাধিক জনপ্রিয় পণ্য ক্যাটাগরিগুলোর মধ্যে প্রসাধনী ও কসমেটিকস সামগ্রীর ৫৩ শতাংশ কেনাকাটা হচ্ছে অনলাইনে। সাধারণ ক্রেতারা ৫১ শতাংশ ডিজিটাল পণ্য কেনাকাটার জন্য অনলাইনকে বেছে নিচ্ছেন। পাশাপাশি  পোশাক ও জামাকাপড়ের ৫০ শতাংশ ক্রয় করছেন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। একইভাবে জুতা ও ফুটওয়্যার কিনতে ৫৬ শতাংশই অনলাইননির্ভর। এ ছাড়া ৭৯ শতাংশ ক্রেতা কম খরচের কারণে অনলাইনকে বেছে নিচ্ছেন। আর প্রতি ১০ জন ই-কমার্স ক্রেতার মধ্যে ৪ জন জানিয়েছেন, নতুন পণ্য সম্পর্কে জানতে সোশ্যাল মিডিয়া, অনলাইন রিভিউ এবং সুপারিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, অনলাইনে কেনাকাটার পর টাকা পরিশোধ ব্যবস্থা সহজ থাকায় এর জনপ্রিয়তা আরও বাড়ছে বলে মনে করছেন ৪৭ শতাংশ ক্রেতা। লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে ই-কমার্সের প্রাথমিক পেমেন্ট পদ্ধতিগুলোর মধ্যে ৭৫ শতাংশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি,  ১১ শতাংশ ডিজিটাল ওয়ালেট, ৮ শতাংশ ক্রেডিট কার্ড ও ৬ শতাংশ ডেবিট কার্ডের মাধ্যম।

অনলাইনের বিরূপ প্রতিফলন এখন মার্কেট ও শপিং মলগুলোতে ফুটে উঠছে। রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজার তরুনিমা ফ্যাশনের মালিক মোহাম্মদ সারোয়ারের অভিমত, কয়েক বছর ধরেই ব্যবসায় মন্দা। গত বছরের তুলনায় এ বছর পরিস্থিতি তো আরও খারাপ। তবে ক্রেতা যে হারে কমেছে, তাতে ব্যবসা টিকিয়ে রাখা যাবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।

হাতিরপুলের ইস্টার্ন প্লাজার কাছাকাছি সময়ে ঢাকায় জমজমাট বিপণিকেন্দ্রগুলোর মধ্যে ছিল আলপনা প্লাজা, পলওয়েল সুপার মার্কেট, কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। এর মধ্যে কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স গত মাসেই বন্ধ হয়ে গেছে। বাকিগুলো এখনো চালু থাকলেও ধুঁকছে। ব্যবসায়িক পরিবেশও অনুকূল নয় বলে দাবি দোকান মালিকদের। তাদের ভাষ্য, অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছেন। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ দোকান মালিক সমিতির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, মন্দার কারণে অনেক মার্কেট বন্ধ করে দেওয়ার বিষয়ে সমিতিতে প্রস্তাবও এসেছে।

কেন এসব বিপণিবিতানের ব্যবসায় মন্দা— এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বললেন, অনলাইনে কেনাকাটার প্রসারও তাদের ব্যবসার পরিধি সীমিত করেছে। ক্রেতা না আসার পেছনে দেশের অর্থনীতি গতিশীল না থাকাও দায়ী।

আলপনা প্লাজা হচ্ছে এলিফ্যান্ট রোডের প্রথম আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মল। এখন প্রতিযোগিতার মুখে পড়ে হারিয়েছে এর ঐতিহ্য। গত রবিবার বিকালে সেখানে কিনতে আসা বসিলার ক্রেতা ঝর্ণা ও নদী দুই বোন বলেন, ‘এখন আর খুব বেশি মার্কেটে আসা হয় না। পছন্দের অনেক কিছুই ফেসবুক পেজ থেকে কিনে ফেলি।’

আলপনা প্লাজায় খুব বেশি ক্রেতা দেখা না গেলেও  এর পাশেই সুবাস্তু আর্কেড ছিল ক্রেতার পদচারণায় সরগরম। কারণ ওই মার্কেটটি হচ্ছে পোশাকের পাইকারি বাজার। যেখানে অনলাইন বাজারের উদ্যোক্তারা পণ্য কেনাকাটা করে থাকেন।

থাইল্যান্ডের ব্যাংককের এএমটি গ্লোবাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাসুদুল আলম অাগামীর সময়কে বললেন, বাংলাদেশে অনলাইন বাজারের বিস্ফোরণ ঘটেছে। প্রতি সপ্তাহে অনলাইন বাজারের উদ্যোক্তাদের জন্য সরাসরি পণ্য প্রেরণ করছেন। বাংলাদেশে পণ্য পাঠানোর পরিমাণ আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে।

জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের ভাষ্য— মার্কেট, বিপণিবিতান ও শপিং মল নিয়ে নীতির ঘন ঘন পরিবর্তন অনেক সময় এ ব্যবসাকে আঘাত করছে। কখনো সন্ধ্যা ৭টা, কখনো রাত ৮টায় বন্ধ করা হচ্ছে। আগে মৌচাক বা মালিবাগে একটি দোকান খালি হলে ১০ জন উদ্যোক্তা ঝাঁপিয়ে পড়তেন ভাড়া নেওয়ার জন্য। এখন অনেক দোকান খালি পড়ে আছে, কিন্তু উদ্যোক্তা নেই।

সংগঠনটির সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম মন্টু আগামীর সময়কে বললেন, আমরা চাই না কোনো মার্কেট বন্ধ হোক। অর্থনীতির কারণে অনেক ক্রেতা কমছে মার্কেটগুলোতে। অনলাইন বাজারের প্রভাবও আছে।

বৈশ্বিক পরিস্থিতি

খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশের এমন পরিস্থিতির আগে উন্নত বিশ্বের অনেক দেশ এ সমস্যার মুখোমুখি হয়েছে। বিশেষ করে আমাজন এবং ইবে-র উত্থানের ফলে আমেরিকার ‘মল কালচার’ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। সেখানে কয়েকশ শপিং মল আজ পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে, যাকে অর্থনীতিবিদরা ‘রিটেইল অ্যাপোক্যালিপ্স’ বা খুচরা ব্যবসায় ধস নামে অভিহিত করেছেন। চলতি বছর সান ফ্রান্সিসকো সেন্টার (ক্যালিফোর্নিয়া), লয়েড সেন্টার (অরেগন), ম্যাকআর্থার সেন্টার (ভার্জিনিয়া), লিভিংস্টন মল (নিউ জার্সি) ও ক্রিস্টাল মল (কানেকটিকাট), সাক্স গ্লোবাল (সাক্স ফিফথ অ্যাভিনিউ ও নিম্যান মার্কাস), এডি বাওয়ার ও ফ্রান্সেসকাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আর চলতি মাসে দ্য চিলড্রেনস প্লেস আরও ২৪টি স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে।

এদিকে আলিবাবা এবং জেডি ডটকমের উত্থানের পর চীনের ঐতিহ্যবাহী খুচরা বাজারগুলো মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। দেশটি তার খুচরা ব্যবসা খাতকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে ফেলেছে, যার ফলে অফলাইন মার্কেটগুলোকে টিকে থাকার জন্য অভিজ্ঞতাভিত্তিক মলে রূপান্তরিত হতে হয়েছে।

থাইল্যান্ডের ই-কমার্সের বিশেষ করে শপি, লাজাদা, টিকটক শপ এবং টেমুর মতো বিদেশি প্ল্যাটফর্মগুলোর আধিপত্য দেশটির ঐতিহ্যবাহী ও স্থানীয় খুচরা ব্যবসাগুলোকে বহুমুখী সংকটে ফেলেছে। যেখানে থাইল্যান্ডের অনলাইন বিক্রি বার্ষিক ২৩ দশমিক ৫ শতাংশ হারে বাড়ছে, সেখানে সরাসরি দোকানগুলোর প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশে আটকে আছে। অনলাইন কেনাকাটার ব্যাপক জনপ্রিয়তার মুখে থাইল্যান্ডের প্রথাগত ও মাঝারি মানের কিছু ডিপার্টমেন্টাল স্টোর ও মার্কেট স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর একটি বড় উদাহরণ হলো— ব্যাংককের থনবুড়ি এলাকার ঐতিহাসিক ও জনপ্রিয় তাং হুয়া সেং ডিপার্টমেন্টাল স্টোরটি দীর্ঘ দশক ধরে সেবা দেওয়ার পরও ই-কমার্সের প্রতিযোগিতায় টিকতে না পেরে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

কেনাকাটাপোশাকপ্রসাধনীশপিং মলধুমঅনলাইনহিমশিমকাঙ্ক্ষিতই-কমার্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে