Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

পোশাক রপ্তানি

কমছে ইউরোপে বাড়ছে যুক্তরাষ্ট্রে

  • জ্বালানি সংকট ও নীতির অনিশ্চয়তায় ক্রেতাদের উদ্বেগ
  • অপ্রচলিত বাজারেও সম্ভাবনার দুয়ার খুলছে
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১
কমছে ইউরোপে বাড়ছে যুক্তরাষ্ট্রে

গ্রাফিকস: আগামীর সময়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারগুলোয় ভালো প্রবৃদ্ধি হয়েছে। তবে সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানি বেড়েছে তুলনামূলক কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে যুক্তরাষ্ট্রে রপ্তানি ১১ দশমিক ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬১ কোটি ২৯ লাখ ডলার। অন্যদিকে অপ্রচলিত বাজারে ৬ দশমিক ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২২ কোটি ৩২ লাখ ডলার। আবার ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ। এ সময় রপ্তানি হয়েছে ৩৪৯ কোটি ৩৯ লাখ ডলার। মোট পোশাক রপ্তানিতে ইইউর অংশও ৪৭ দশমিক ৮২ থেকে কমে ৪৬ দশমিক ৬১ শতাংশে নেমেছে।

অপ্রচলিত বাজারের মধ্যে তুরস্কে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। দেশটিতে রপ্তানি বেড়েছে ৯৪ দশমিক ৬৮ শতাংশ। ব্রাজিলে বেড়েছে ৩৪ দশমিক ৩৭ এবং সংযুক্ত আরব আমিরাতে ২৪ দশমিক ২১ শতাংশ। তবে রাশিয়া, চীন ও ভারতে রপ্তানি কমেছে যথাক্রমে ৩৩ দশমিক ৯৫, ১৬ দশমিক শূন্য ৪ ও ৭ দশমিক ৬৪ শতাংশ। এদিকে জুলাই-আগস্টে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৭৪৯ কোটি ৫৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ১২ শতাংশ বেশি। নিটওয়্যার রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১৭ এবং ওভেন পোশাক ৩ দশমিক ৮১ শতাংশ।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেছেন, জ্বালানি সংকট ও সরকারি নীতির ধারাবাহিকতার অভাবে পোশাকশিল্প কঠিন সময় পার করছে। বিদেশি ক্রেতারা আস্থাহীনতায় ভুগছেন এবং বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর নজর রাখছেন। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ক্রয়াদেশ হারানোর ঝুঁকি রয়েছে।

এদিকে বৈশ্বিক পোশাক বাজারেও দ্রুত পরিবর্তন আসছে। আন্তর্জাতিক কটন উপদেষ্টা কমিটির (আইসিএসি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ ২০০৬ সালের ১৪তম অবস্থান থেকে ২০২৫ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশে উঠে এসেছে। একই সময়ে বিশ্ববাজারে সিনথেটিক তন্তুর ব্যবহার দ্রুত বেড়েছে। ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য বৈচিত্র্য, উৎপাদন দক্ষতা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো বাংলাদেশের পোশাকশিল্পের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেছেন, যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারের প্রবৃদ্ধি ইতিবাচক সূচনা দিয়েছে। তবে ইউরোপের ধীর প্রবৃদ্ধির কারণে বাজার বৈচিত্র্যকরণের গুরুত্ব আরও বেড়েছে।

 

রপ্তানিঅপ্রচলিতযুক্তরাষ্ট্রইউরোপপোশাক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    advertiseadvertise