Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাশন

পুরনো গাউনে নতুন অ্যানিয়া: জাদুঘরের পোশাক কীভাবে এলো মঞ্চে

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৪০
শেয়ার করুন:
পুরনো গাউনে নতুন অ্যানিয়া: জাদুঘরের পোশাক কীভাবে এলো মঞ্চে

হলিউড অভিনেত্রী অ্যানিয়া টেইলর-জয়

হলিউডের যেকোনো বড় রেড কার্পেট মানেই বর্তমান সময়ের নামী-দামী ফ্যাশন ডিজাইনারদের একেবারে নতুন ও ঝকঝকে সৃষ্টির প্রদর্শনী। কে কার চেয়ে কত দামি বা আধুনিক পোশাক পরবেন, তা নিয়ে তারকাদের মধ্যে চলে ইঁদুরদৌড়! কিন্তু এই চেনা নিয়মের বাইরে গিয়ে সম্প্রতি এক অবিশ্বাস্য ও দারুণ সাহসী সিদ্ধান্ত নিলেন হলিউড অভিনেত্রী অ্যানিয়া টেইলর-জয়।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক ‘ল্যাকমা আর্ট+ফিল্ম গালা’র লাল গালিচায় তিনি যখন পা রাখেন, তখন ক্যামেরার সব ফ্ল্যাশলাইট যেন আটকে গেল তার পোশাকেই। কারণ, তিনি যে পোশাক পরেছিলেন তা কোনো চলতি সময়ের কালেকশন নয়; বরং তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ২৯ বছর আগে, ১৯৯৭ সালে! আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, পোশাকটি রেড কার্পেটের পার্টি গাউন ছিল না; বরং তা তৈরি করা হয়েছিল কোনো কনের বিয়ের বিশেষ দিনটি মাথায় রেখে! ফ্যাশন দুনিয়ার কিংবদন্তি ব্র্যান্ড পিয়েরে কার্ডিনের আর্কাইভ থেকে সংগৃহীত এই গাউন দেখতে যেমন অভিজাত, তেমনি এর নকশায় অন্যরকম এক ফিউচারিস্টিক ছোঁয়া। এটি মূলত একটি স্লিপ-স্টাইল গাউন, যার ওপর রয়েছে স্বচ্ছ এক রুপালি আস্তরণ এবং আকর্ষণীয় ফুলেল প্রিন্ট। পোশাকে থাকা সরু রুপালি ধাতব স্ট্র্যাপগুলো এর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া গাউনজুড়ে ছিল ছোট ছোট ঝলমলে ক্রিস্টালের কাজ, যা ফুলের নকশাগুলোকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে।এই পোশাকের সবচেয়ে নজরকাড়া অংশ এর সঙ্গে থাকা ঢেউখেলানো, রঙধনু বা ইরিডিসেন্ট আভাযুক্ত একটি দীর্ঘ শাল বা বোয়া। স্বচ্ছ হাতাবিশিষ্ট এই বিশেষ শালের ভেতর হাত গলিয়ে দিয়েছিলেন ৩০ বছর বয়সী অ্যানিয়া। এটি তার গলা ও বাহু জড়িয়ে একেবারে মেঝে পর্যন্ত লুটিয়ে পড়েছিল, যা পুরো লুকে ড্রামাটিক ও ফিউচারিস্টিক ভাব এনে দেয়। নব্বইয়ের দশকের শেষভাগে বিয়ের পোশাক নিয়ে পিয়েরে কার্ডিনের ভাবনা ছিল সমসাময়িক ধারা থেকে সম্পূর্ণ আলাদা। সে যুগে কনে মানেই সাধারণ স্লিপ গাউন কিংবা রূপকথার রাজকন্যাদের মতো ভলিউমযুক্ত বিশাল হাতাওয়ালা পোশাক। কার্ডিন এই দুই ধারণাকে এক সুতোয় বেঁধে তৈরি করেছিলেন এই অনন্য শিল্পকর্ম।

একসময় যা কোনো পবিত্র গির্জার বেদিতে বিয়ের আসরের জন্য ভাবা হয়েছিল, তা এক দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছেছিল নিউ ইয়র্কের বিখ্যাত ব্রুকলিন মিউজিয়ামে। ২০১৯ সালে ‘পিয়েরে কার্ডিন: ফিউচার ফ্যাশন’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনীতে ভবিষ্যৎ ফ্যাশনের নিদর্শন হিসেবে এই পোশাক রাখা হয়েছিল। সেই সংগ্রহশালা থেকেই পোশাকটিকে জীবন্ত করে তুলে রেড কার্পেটে নিয়ে এলেন অ্যানিয়া টেইলর-জয়। প্রমাণ করে দিলেন, সত্যিকারের শিল্প বা ফ্যাশন কখনোই পুরনো হয় না।ঐতিহাসিক এই পোশাকের সঙ্গে মানানসই গয়না এবং সাজে সামান্যও ত্রুটি রাখেননি অভিনেত্রী। নিজের লুকে আরও একটু জৌলুস বাড়াতে বেছে নিয়েছিলেন বিশ্বখ্যাত ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোংয়ের রাজকীয় সব গয়না। গলায় ছিল চমৎকার শ্লামবার্গার স্টারস অ্যান্ড মুনস নেকলেস এবং কানে হিরের স্টাড দুল। পোশাকের রুপালি রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে পায়ে পরেছিলেন মেটালিক সিলভার প্ল্যাটফর্ম স্যান্ডেল, যা গাউনের নিচ থেকে মাঝে মাঝে উঁকি দিচ্ছিল। আর চুলগুলোকে কোনো জটিল স্টাইল না করে একদম টেনে পেছনে একটি পরিপাটি ও স্লিক খোঁপায় বেঁধেছিলেন, যা তার সাদা-সোনালি হেয়ার কালারকে আরও বেশি স্পষ্ট করে তুলেছিল।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টের এই জমকালো আয়োজনে প্রতিবারই হলিউড ও শিল্পজগতের তারকাদের এক মোহনীয় মিলনমেলায় পরিণত হয়। এবারের ১৫তম আসরে সহ-সভাপতিত্বের দায়িত্বে ছিলেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ল্যাকমা ট্রাস্টি ইভা চাউ। গুচির দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় বিশিষ্ট শিল্পী ভিজা সেলমিনস এবং ‘ডিউন’খ্যাত পরিচালক ডেনিস ভিলেনিউভকে। এ ছাড়া জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের তারকা রোজের মনোমুগ্ধকর পরিবেশনা পুরো সন্ধ্যাকে করে তুলেছিল আরও রঙিন।
সব মিলিয়ে, ২৯ বছরের পুরনো একটি বিয়ের পোশাককে আধুনিক রূপ দিয়ে অ্যানিয়া টেইলর-জয় যেমন ফ্যাশন সমালোচকদের বাহবা কুড়িয়েছেন, তেমনই ফ্যাশনপ্রেমীদের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন ভিনটেজ ধারার এই চমৎকার সৃষ্টি।

সূত্র: ডব্লিউডব্লিউডি (উইমেনস ওয়্যার ডেইলি)

ফ্যাশনহলিউডরেড কার্পেটলস অ্যাঞ্জেলেসপোশাকঅ্যানিয়া টেইলর-জয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য