Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

পরিধেয়

দুই প্রজন্মের পোশাক-আনন্দ

তুলি রহমান
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২
দুই প্রজন্মের পোশাক-আনন্দ

পোশাক ও ছবি: রঙ বাংলাদেশ ও বিশ্বরঙ কোলাজ: অপূর্বা

উৎসবের পোশাকে চাই বয়সের সঙ্গে মানানসই রঙ, স্বস্তি আর নিজস্ব সৌন্দর্য। লিখেছেন তুলি রহমান

নবীনের জন্য: পূজার কেনাকাটায় শিশুদের পোশাক বাছাই করতে গিয়ে মন চলে যায় রঙের দুনিয়ায়। লাল, হলুদ, নীল, সবুজ— উজ্জ্বল রঙের পোশাকে তাদের দেখতে লাগে আরও প্রাণবন্ত। মেয়েশিশুর জন্য ফ্রক, ঘেরওয়ালা লেহেঙ্গা, সালোয়ার-কামিজ কিংবা ছোট্ট শাড়ি; ছেলেশিশুর জন্য পাঞ্জাবি-পায়জামা, ধুতি-পাঞ্জাবি কিংবা আরামদায়ক কুর্তায় জমে ওঠে পূজার আনন্দ। আবার মায়ের লাল পাড়ের শাড়ির সঙ্গে মেয়ের লাল-সাদা ফ্রক, বাবার সাদা পাঞ্জাবির সঙ্গে ছেলের ছোট্ট পাঞ্জাবি— এমন মিলিয়ে পারিবারিক ছবিও হয়ে ওঠে বিশেষ। চাইলে একই রঙ না পরে পোশাকে রাখতে পারেন রঙের সামঞ্জস্য। যেমন, মায়ের সরষে শাড়ির সঙ্গে মেয়ের অফ-হোয়াইট ফ্রক কিংবা বাবার নীল পাঞ্জাবির সঙ্গে ছেলের সাদা কুর্তাও বেশ মানিয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে পোশাকের সৌন্দর্য যেন তার স্বাভাবিক চঞ্চলতা আটকে না দেয়। নরম সুতি কাপড়, সহজে খোলা ও পরা যায়— এমন নকশা এবং শরীরে না বিঁধে— এমন বোতাম বা সেলাই বেছে নেওয়া ভালো। অতিরিক্ত ভারী কাজ, শক্ত কাপড় কিংবা খুব আঁটসাঁট পোশাক এড়িয়ে চললে পূজার ঘোরাঘুরি, খাওয়াদাওয়া আর খেলাধুলা— সবই হবে স্বচ্ছন্দ।

প্রবীণের জন্য: প্রবীণ নারীদের কেউ ভালোবাসেন চিরাচরিত শাড়ি; কেউ আবার কুর্তা কিংবা পাঞ্জাবিতে স্বচ্ছন্দ। পূজার সাজে তাদের জন্য তাই আরাম ও রুচির মেলবন্ধনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীদের জন্য জামদানি, তাঁত, সুতি কিংবা নরম সিল্কের শাড়ি হতে পারে চমৎকার পছন্দ। অফ-হোয়াইট, মেরুন, নীল, জলপাই, বেগুনি কিংবা মাটির রঙে ফুটে উঠবে পরিণত সৌন্দর্য। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, ছোট মুক্তার দুল, একটি ঘড়ি কিংবা পছন্দের পুরনো গয়নায় সাজ পাবে ব্যক্তিগত ছেঁায়া। যাদের শাড়ি সামলাতে অসুবিধা হয়, তারা বেছে নিতে পারেন আরামদায়ক সালোয়ার-কামিজ বা কুর্তি।

অন্যদিকে, সাদা বা অফ-হোয়াইট পাঞ্জাবির সঙ্গে পায়জামা, কিংবা হালকা রঙের কুর্তা— প্রবীণ পুরুষের পূজার সাজে এনে দেবে মার্জিত আবহ। পছন্দ অনুযায়ী তারা বেছে নিতে পারেন খাদি, সুতি বা নরম বুননের কাপড়। পাঞ্জাবিতে সূক্ষ্ম নকশা কিংবা কলারে সামান্য কারুকাজ থাকলেই বেশ লাগবে। সঙ্গে আরামদায়ক জুতা বা স্যান্ডেল এবং প্রয়োজনমতো হালকা চাদর। তবে খেয়াল রাখুন, পোশাকের কাট এমন হতে হবে, যাতে বসা, ওঠা কিংবা হাঁটাচলায় অসুবিধা না হয়।

পোশাকউৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি