Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ২০:৪৮
সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

ছবি: আগামীর সময়

সিলেটের গোয়াইনঘাটে দা দিয়ে কুপিয়ে হারিছ আলী (৫৫) নামে এক কৃষকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে লাঠি দিয়েও পেটানো হয়।

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হারিছ আলী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত হারিছ আলী গোয়াইনঘাট উপজেলার ফুলতৈছগ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করে সংসার চালান।

হাসপাতালে চিকিৎসাধীন হারিছ আলী জানিয়েছেন, রবিবার রাতে তোয়াকুল বাজারে একটি সালিশে অংশ নেন তিনি। সালিশ শেষে রাত সাড়ে ৮টার দিকে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাজার থেকে তার বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। পথে কামারগ্রাম এলাকায় একটি বাঁশঝাড়ের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার সামনে থামে।

হারিছ আলীর ভাষ্য অনুযায়ী, অটোরিকশা থেকে দা ও লাঠি হাতে পাঁচজন নেমে তাকে উদ্দেশ করে বললেন, ‘গুণ্ডারে বহুত দিনে পাইছি।’ এরপর তাদের একজন দা দিয়ে তাকে কোপ দেন। কোপ ঠেকাতে ডান হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে তার কবজির ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি লাঠিপেটা করেন।

এ সময় তার পেছনে থাকা আরেক পথচারী ভয়ে পালিয়ে যান। হারিছ আলীর চিৎকার ও হামলাকারীদের কথাবার্তা শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা অটোরিকশায় করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রাস্তার পাশের একটি খাদ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


আরও পড়ুন

নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগে স্বৈরাচারের পতন হয়েছিল: আমান উল্লাহ আমান

১২ অক্টোবর ২০২৬

হারিছ আলী অভিযোগ করেন, হামলাকারীরা একই গ্রামের এমরান, মোহাম্মদ, বুরহান, নজরুল ও অটোরিকশাচালক ইমাম। তাদের মধ্যে এমরান, মোহাম্মদ ও বুরহান আপন ভাই। হারিছ আলীর দাবি, এমরানই তাকে দা দিয়ে কোপ দেন।


তিনি জানিয়েছেন, প্রথম কোপেই তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তিনি কাটা হাতটি খুঁজতে চাইলেও সেদিকে তাকানোর মতো অবস্থা ছিল না। পরে তাকে উদ্ধারকারী এক ব্যক্তি নিজের পাঞ্জাবি দিয়ে ক্ষতস্থান বেঁধে দেন। স্থানীয় লোকজনকে কাটা হাতটি খুঁজে হাসপাতালে নিয়ে আসার অনুরোধও করেছিলেন তিনি। তবে হাতটি আর পাওয়া যায়নি।

হারিছ আলী বললেন, অভিযুক্ত নজরুলের সঙ্গে তার আগে থেকেই বিরোধ ছিল। গত চৈত্র মাসে তার একটি গরু চুরি হয়। পরে খোঁজাখুঁজি করে ৫০ হাজার টাকা খরচ করে গরুটি উদ্ধার করেন তিনি। তার দাবি, যে স্থান থেকে গরুটি উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে জানতে পারেন, নজরুল গরুটি চুরি করে অন্যত্র রেখেছিলেন।

এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলেও নজরুল বিরোধ জিইয়ে রেখেছিলেন বলে অভিযোগ করেন হারিছ আলী। তার দাবি, ওই বিরোধের জেরেই তার ওপর হামলা হয়ে থাকতে পারে।

হাসপাতালে হারিছ আলীকে দেখতে আসেন তার ভাগ্নে আবদুর রশিদ। তিনি বললেন, তার মামা কৃষিকাজ করে সংসার চালান। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ডান হাত হারানোয় তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। এখন কীভাবে সংসার চলবে, তা নিয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন।

এদিকে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। মোহাম্মদের মোবাইল ফোনে প্রথমবার কল দিলে সাড়া পাওয়া যায়নি। পরে আবার কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত নজরুলের বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেছেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সিলেটকবজিকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২