Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৪:২৩
সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

বলিউড সুপারস্টার সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির দাবি, চীনকে নেতিবাচকভাবে উপস্থাপন না করার জন্য রাজনৈতিক চাপের মুখে সিনেমাটির শুটিং নতুন করে করতে হয়েছে। তার এ মন্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সালমান খানের ভক্তদের অনেকেই ধ্রুব রাঠির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেন ধ্রুব রাঠি। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

আরও পড়ুন

শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প এবার নাটকে

১২ অক্টোবর ২০২৬

ধ্রুব রাঠির দাবি, সালমান খানের সিনেমাটিতে চীনের বিরুদ্ধে কিছু বিষয় তুলে ধরা হয়েছিল। তবে সরকার সিনেমাটি ওই অবস্থায় মুক্তি দিতে চায়নি। এ কারণে নির্মাতাদের সিনেমাটির বেশ কিছু অংশ নতুন করে শুটিং করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে ধ্রুব রাঠি বলেন, ‘সালমান খানের একটি সিনেমা আসছিল, যেখানে চীনের বিরুদ্ধে কিছু বিষয় ছিল। কিন্তু সরকারের এতটা সাহস হচ্ছিল না যে সিনেমাটি মুক্তি দিতে দেবে।’

তিনি আরও দাবি করেন, সিনেমাটির পুরো শুটিং আবারও করানো হয়েছে এবং নির্মাতাদের চীনের পক্ষে যায়, এমনভাবে সিনেমাটি উপস্থাপনের কথা বলা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চীনের বিরুদ্ধে খুব বেশি অবস্থান নিতে চায়নি সরকার।

ধ্রুব রাঠি শুধু চীন নয়, যুক্তরাষ্ট্র ও ইলন মাস্কের ক্ষেত্রেও সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যে তিনি দাবি করেন, তিনি ইউটিউবে স্বাধীনভাবে মতামত প্রকাশ করেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

ধ্রুব রাঠির বক্তব্য সামনে আসার পর সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে সালমান খানের ভক্তদের একাংশ সিনেমাটির কথিত পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘তার মানে আমাদের সেনাদের হত্যা করা হয়েছে, অথচ আমরা চীনের নামও উল্লেখ করতে পারব না।’

আরও পড়ুন

আমার সাম্প্রতিক জন্ম ২০২৪ সালে : শাওন

১২ অক্টোবর ২০২৬

আরেক ব্যবহারকারী ধ্রুব রাঠির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে লেখেন, সিনেমাটি নিয়ে এটাই ছিল মূল সমস্যা। এ কারণেই সালমান খান সিনেমাটির প্রতি আগ্রহ হারিয়েছেন বলে তার ধারণা।

সালমান খানের একটি ফ্যান পেজ থেকেও ধ্রুব রাঠির বক্তব্যের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়, সালমান খান নিজে কিছু না বললেও অন্তত ধ্রুব রাঠি সিনেমাটি নিয়ে সঠিক কথা বলেছেন।

সালমান খানের এ সিনেমাটির নাম শুরুতে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ভারত ও চীনের মধ্যকার গালওয়ান সংঘাতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি নিয়ে নাম পরিবর্তন এবং পুনরায় শুটিংয়ের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

তবে সিনেমাটির শুটিং পুনরায় করার পেছনে রাজনৈতিক চাপ ছিল কি না, সে বিষয়ে ধ্রুব রাঠির অভিযোগের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি। ফলে তার বক্তব্যকে আপাতত অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র-ডিএনএ ইন্ডিয়া


সালমান খানধ্রুব রাঠি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক