বিএনপির সংসদীয় দলের সভা
হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক
- দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার নির্দেশনা
- স্থানীয় নির্বাচনে কোনো অপবাদের দায় নেবে না সরকার
- স্বৈরাচার ও গুপ্ত এক হওয়ার শঙ্কা

সংগৃহীত ছবি
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপকর্ম রোধ, চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব কমানোসহ দলীয় সংসদ সদস্যদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। পতিত স্বৈরাচার ও গুপ্ত শক্তি একসঙ্গে হতে পারে বলেও শঙ্কা প্রকাশ





