Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

অসহায়দের পরমবন্ধু রায়হান

জাকারিয়া হৃদয়, পটুয়াখালী
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫
অসহায়দের পরমবন্ধু রায়হান

দরিদ্রদের স্বাবলম্বী করতে গরু উপহার রায়হানের

করোনাকালে তার ‘ত্রাণ নয়, সম্মানের সাথে কিনে নিন’ স্লোগানে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ ব্যাপক আলোচিত বিষয় ছিল। তখন বেওয়ারিশ কুকুরদের খাবার বিতরণ কার্যক্রমও সবার নজর কাড়ে।

মাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় সুবিধাবঞ্চিত বন্ধুদের হাতে খাতা-কলম তুলে দিয়ে ভবিষ্যতের দিকে যাত্রা শুরু মাহমুদ হাসান রায়হানের। আজ তা রূপ নিয়েছে এক বিশাল মানবিক প্রয়াসের।

রায়হান পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক এলাকার বাসিন্দা। যার কাছে মানবসেবা কোনো শখ নয়, জীবনের মূল ব্রত। পটুয়াখালী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করা এই তরুণ শৈশব থেকেই নিজের ভেতরের প্রবল মানবিক দায়বদ্ধতা থেকে জড়িয়ে পড়েন স্বেচ্ছাসেবী কাজে।

দীর্ঘদিন বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রায়হান প্রতিষ্ঠা করেন ‘পটুয়াখালীবাসী’ নামের একটি সংগঠন। বর্তমানে তার সঙ্গে ৩০ জনের একদল উদ্যমী ও তরুণ স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রায়হানের উল্লেখযোগ্য মানবিক উদ্যোগের মধ্যে রয়েছে— দুই হাজারেরও বেশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বজ্রপাত ও পরিবেশ রক্ষায় তালবীজ এবং বৃক্ষরোপণ। কুড়িগ্রাম, ফেনী, উত্তরবঙ্গের বন্যা ও ঘূর্ণিঝড়— ফণী, বুলবুল, আম্পানের সময় দুর্গতদের নিরাপদ আশ্রয়ে নেওয়া, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান। দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে বাছুর গরু, ভ্যানগাড়ি এবং ক্ষুদ্র ব্যবসার মূলধন উপহার। অসহায় রোগীদের চিকিৎসার অর্থ জোগাড়, প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান, বাল্যবিয়ে প্রতিরোধ এবং ডেঙ্গু সচেতনতা তৈরি।

এক সন্তানের জনক রায়হানের এই দীর্ঘ পথচলায় সবচেয়ে বড় শক্তি তার পরিবার। পরিবারের সার্বিক অনুপ্রেরণাতেই তিনি আজ নিজ এলাকার গণ্ডি পেরিয়ে কুড়িগ্রাম, ফেনী, দিনাজপুরের মানুষের কাছেও ‘হৃদয়বান স্বেচ্ছাসেবক’ হিসেবে এক নামে পরিচিতি পেয়েছেন।

রায়হান বলেছেন, ছোটবেলা থেকেই পরিবার আমাকে ব্যাপক সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতার কারণেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। পরিবারের সদস্যরাও আমাকে নিয়ে গর্ব করেন এবং বিভিন্নভাবে আমাকে অনুপ্রাণিত করেন।

রায়হানের জীবনের সবচেয়ে আবেগঘন ও আত্মতৃপ্তির কাজ হলো, পরিচয়হীন ও বেওয়ারিশ লাশ দাফন করা। যেসব লাশের পরিবারের কোনো সন্ধান পাওয়া যায় না, অত্যন্ত মর্যাদার সঙ্গে পটুয়াখালী মুসলিম কবরস্থানে সেগুলোর জানাজা ও দাফনের ব্যবস্থা করেন তিনি।

রায়হান বললেন, ‘সচ্ছল ও বিত্তবান মানুষরা সবসময় সৎ উদ্দেশ্যে অসহায়দের পাশে দাঁড়াতে চান। আমি শুধু সেই সেতুবন্ধটুকু তৈরি করার চেষ্টা করি। সমাজকে কতটা দিতে পেরেছি জানি না, তবে বহু তরুণকে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে পেরেছি। আমার স্বপ্ন, প্রতিটি ঘরে যেন অন্তত একজন করে এমন স্বেচ্ছাসেবক তৈরি হয়, যারা নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করবে।’

করোনাবেওয়ারিশবিতরণমানবিকমাহমুদ হাসান রায়হানধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি