করোনাকালে তার ‘ত্রাণ নয়, সম্মানের সাথে কিনে নিন’ স্লোগানে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ ব্যাপক আলোচিত বিষয় ছিল। তখন বেওয়ারিশ কুকুরদের খাবার বিতরণ কার্যক্রমও সবার নজর কাড়ে।
মাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় সুবিধাবঞ্চিত বন্ধুদের হাতে খাতা-কলম তুলে দিয়ে ভবিষ্যতের দিকে যাত্রা শুরু মাহমুদ হাসান রায়হানের। আজ তা রূপ নিয়েছে এক বিশাল মানবিক প্রয়াসের।
রায়হান পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক এলাকার বাসিন্দা। যার কাছে মানবসেবা কোনো শখ নয়, জীবনের মূল ব্রত। পটুয়াখালী সরকারি কলেজ থেকে...