Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

  • বিনিয়োগকারীদের শতকোটি টাকা লোপাট
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮
সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

বিনিয়োগকারীদের শতকোটি টাকার বেশি শেয়ার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত ব্রোকারেজ হাউজ সালতা ক্যাপিটালের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক (অর্থ), জেনারেল ম্যানেজারসহ আরও দুই কর্মচারীকে আসামি করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে জানিয়েছেন, বিনিয়োগকারীদের শতকোটি টাকার শেয়ার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে সালতা ক্যাপিটালের ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নেওয়া হয়েছে এ উদ্যোগ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ঢাকার সিএমএম কোর্ট-১২-তে মামলাটি করা হয়। মামলা নম্বর ১৭১২/২০২৬। তবে মামলার পরবর্তী শুনানির তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০২৫ সালের ২৩ নভেম্বর আকস্মিক পরিদর্শনে সালতা ক্যাপিটালের কনসোলিডেটেড কাস্টমার্স অ্যাকাউন্টে (সিসিএ) ২৭ কোটি ৬৯ লাখ টাকার ঘাটতি পায় ডিএসই। বিষয়টি বিএসইসিকে জানানোর পর ২৬ নভেম্বর ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে কমিশন। তদন্ত শেষে চলতি বছরের ২১ মে প্রতিবেদন জমা দেয় কমিটি। বিএসইসির অতিরিক্ত পরিচালক ড. মো. ইকবাল হোসেন ওই কমিটির আহ্বায়ক ছিলেন। তদন্ত প্রতিবেদনে উঠে আসে বিনিয়োগকারীদের ১০০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও নগদ অর্থ আত্মসাতের তথ্য।

সূত্র জানিয়েছে, সালতা ক্যাপিটালের প্রায় ১৪ হাজার গ্রাহকের বিও হিসাবে থাকা ৪ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৪৩টি শেয়ার গোপনে বিক্রি করে দেওয়া হয়। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৭২ কোটি ৮৩ লাখ টাকা। বিক্রির পর ওই অর্থ তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ব্রোকারেজ হাউজটির সিসিএ থেকে ২৭ কোটি ৬৯ লাখ টাকা অন্য হিসাবে সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে আত্মসাতের অভিযোগের পরিমাণ দাঁড়ায় ১০০ কোটি ৫২ লাখ টাকা।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের শুরু থেকেই গ্রাহকদের শেয়ার বিক্রি ও নগদ অর্থ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সালতা ক্যাপিটালের নবায়ন কার্যক্রম বন্ধ করে দেয় বিএসইসি। পরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটির লেনদেন ও ডিপি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় অভিযুক্তদের ব্যাংক ও বিও হিসাব অবরুদ্ধ করার উদ্যোগ নিয়েছে বিএসইসি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসিকে অভিযুক্তদের বিও হিসাব অবরুদ্ধ করতে এবং ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে। আত্মসাৎ হওয়া অর্থের পরিমাণ চিহ্নিত করে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে সিকিউরিটিজ ও ফৌজদারি আইনে ব্যবস্থা নিয়েছে কমিশন।

এ ঘটনায় সালতা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ মো. শহীদুল্লাহ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিএসইসির প্যানেল আইনজীবী মো. মাসুদ রানা খান আগামীর সময়কে বলেছেন, মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। তবে আসামিদের পরবর্তী শুনানির তারিখ নিশ্চিত হওয়া যায়নি। মামলাটি এখনো শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে আসেনি। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হলে এটি ট্রাইব্যুনালে আসতে পারে।

অভিযোগ রয়েছে, অনুমোদনহীন ডুপ্লিকেট ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার করে সিডিবিএলে গ্রাহকদের নিবন্ধিত মোবাইল নাম্বার পরিবর্তন করে নিজেদের নাম্বার যুক্ত করা হয়েছিল। ফলে প্রকৃত বিনিয়োগকারীরা লেনদেনের বার্তা পেতেন না; তাদের ভুয়া হিসাব বিবরণী পাঠানো হতো। এ সুযোগে শেয়ার বিক্রি ও নগদ অর্থ সরিয়ে নেওয়া হয়। এমন অনিয়ম শনাক্তে ডিএসই ইন্টিগ্রেটেড মনিটরিং প্ল্যাটফর্ম (ডিএসই-আইএমওএন) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সালতা ক্যাপিটালবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক