বিনিয়োগকারীদের
শতকোটি টাকার বেশি শেয়ার ও
নগদ অর্থ আত্মসাতের অভিযোগে
আলোচিত ব্রোকারেজ হাউজ সালতা ক্যাপিটালের
পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের
বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানের চেয়ারম্যান,
ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক (অর্থ), জেনারেল ম্যানেজারসহ আরও দুই কর্মচারীকে
আসামি করা হয়েছে।
বিএসইসির
নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো.
আবুল কালাম আগামীর সময়কে জানিয়েছেন, বিনিয়োগকারীদের শতকোটি টাকার শেয়ার ও নগদ অর্থ
আত্মসাতের অভিযোগে সালতা...