Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাধবপুর

শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৭:৩৫
শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

বশির আহমেদ খান লিটন

হবিগঞ্জের মাধবপুরে অসুস্থ শেয়ালের আঁচড়ে আহত হওয়ার পর জলাতঙ্কের টিকা না নিয়ে ঝাড়ফুঁক করিয়েছিলেন বশির আহমেদ খান লিটন। দেড় মাস পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার শরীরে জলাতঙ্কের লক্ষণ শনাক্ত করেন বলে জানিয়েছেন স্বজনেরা। পরে বাড়িতে ফিরিয়ে আনার পর শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের ১ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে লিটনের বাড়ির পাশে একটি অসুস্থ শেয়াল আশ্রয় নেয়। এ সময় পাড়ার কয়েকজন যুবক শেয়ালটিকে তাড়া করেন। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করার সময় শেয়ালটি লিটনকে আঁচড় দেয়। এতে তিনি রক্তাক্ত হন। পরে স্থানীয় যুবকেরা শেয়ালটিকে পিটিয়ে হত্যা করে মাটিতে পুঁতে ফেলেন।

শেয়ালের আঁচড়ে আহত হওয়ার পর স্বজন ও প্রতিবেশীরা লিটনকে জলাতঙ্কের টিকা নেওয়ার পরামর্শ দেন। তিনি ছাতিয়াইন উপস্বাস্থ্যকেন্দ্রে গেলে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি টিকা না নিয়ে কবিরাজের কাছে ঝাড়ফুঁক করান।

গত শুক্রবার ভোরে লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে ঢাকার মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে যান। পরিবারের সদস্যদের ভাষ্য, সেখানে চিকিৎসকেরা তার জলাতঙ্কে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হতে পারে বলে জানান। এরপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিধবা কার্ড চালু হলে এমপির বউও এই কার্ড নেবেন

১২ অক্টোবর ২০২৬

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ইমরুল হাসান জাহাঙ্গীর আগামীর সময়কে জানিয়েছেন, দেড় থেকে দুই মাস আগে শেয়ালের আঁচড়ে আহত হওয়ার পর লিটন ছাতিয়াইন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্কের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি টিকা না নিয়ে কবিরাজের কাছে ঝাড়ফুঁক করান।

লিটনের ভগ্নিপতি আব্দুল হাই আগামীর সময়কে জানিয়েছেন, গত শুক্রবার ভোরে লিটনকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার জলাতঙ্কে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তার অবস্থা বিবেচনায় ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। এরপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) সহযোগী অধ্যাপক চিকিৎসক গোলাম আব্বাস আগামীর সময়কে জানিয়েছেন, ভিডিও কলের মাধ্যমে তিনি লিটনকে দেখেছিলেন। তার লক্ষণ দেখে জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন বলে মনে হয়েছিল। তখন তিনি লিটনকে জেলা সদর হাসপাতাল অথবা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরে তিনি লিটনের মৃত্যুর খবর পান।

চিকিৎসক গোলাম আব্বাসের পরামর্শ অনুযায়ী, কুকুর, বিড়াল, শেয়ালসহ কোনো প্রাণী কামড়ালে বা আঁচড় দিলে ক্ষতস্থান কাপড় কাচার সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। ক্ষত ছোট হলেও অবহেলা করা যাবে না।

তিনি আরও উল্লেখ করেন, শুধু ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর করা বিপজ্জনক। কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণীর সংস্পর্শে নিয়মিত থাকেন, এমন ব্যক্তিদেরও ঝুঁকি বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিরোধমূলক টিকা নেওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পাওয়ার পর রোগটি প্রায় সব ক্ষেত্রেই প্রাণঘাতী। তবে আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের পর দ্রুত ক্ষত পরিষ্কার করে যথাসময়ে প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই প্রাণীর কামড় বা আঁচড়কে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

মাধবপুরজলাতঙ্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা