প্রাণী
থেকে মানুষের শরীরে সংক্রমিত ভাইরাসজনিত একটি রোগ জলাতঙ্ক।
এ রোগে আক্রান্ত প্রাণীর
লালা মানুষের রক্তের সংস্পর্শে এসে মস্তিষ্কে পৌঁছে
প্রাণঘাতী র্যাবিস রোগ
হয়।
যেসব
প্রাণীর আক্রমণে জলাতঙ্ক হতে পারে: কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর, বাদুড়। মনে রাখবেন, ইঁদুর,
খরগোশ, কাঠবিড়ালী, গুইসাপ এবং মানুষের কামড়ে
জলাতঙ্ক হয় না।
লক্ষণসমূহ:
ব্যথা, চুলকানি, হাত-পা ঝিমঝিম
করা, জ্বর, মাথাব্যথা, বমি ইত্যাদি। ধীরে
ধীরে ব্যবহার বদলে যাওয়া, হ্যালুসিনেশন
বা ভ্রম তৈরি হওয়া
এবং পরিশেষে পানি খেতে ভ...