হেলথ ইনফো
জলাতঙ্ক থেকে সাবধান
- ২৮ সেপ্টেম্বর ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’
হ্যালো ডক্টর ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
কীভাবে ছড়ায়
- সংক্রামিত প্রাণীর লালা থেকে
- কুকুর ও বিড়ালের কামড় ও আঁচড় থেকে বেশি ছড়ায়। এ ছাড়া বেজি, শিয়ালসহ অন্যান্য প্রাণী থেকেও ছড়াতে পারে
- এই ভাইরাস সরাসরি মস্তিষ্কে আক্রমণ করে। একবার লক্ষণ দেখা দিলে তা নিশ্চিত মৃত্যু ডেকে আনে
জলাতঙ্কের লক্ষণ
- দুর্বলতা বা অস্বস্তি
- জ্বর ও মাথাব্যথা
- আক্রান্ত স্থানে ব্যথা
- ঝিনঝিনে অনুভূতি বা চুলকানি
- উদ্বেগ ও বিভ্রান্তি
- অস্থিরতা ও হ্যালুসিনেশন
- পানি দেখলে ভয় পাওয়া
- অতিরিক্ত লালা পড়া
- আক্রমণাত্মক আচরণ
- ছটফট করা বা কামড়ানোর প্রবণতা
- খিঁচুনি বা প্যারালাইসিস
প্রতিরোধের উপায়
- সচেতনতা বাড়াতে হবে
- কুকুরের শারীরিক ভাষা বা আচরণ বুঝতে হবে
- ঝুঁকিপূর্ণ এলাকার ৭০ শতাংশ কুকুরকে টিকাদান করলে জলাতঙ্ক ছড়ানোর চক্রটি ভেঙে ফেলা সম্ভব
চিকিৎসা
- আক্রমণের শিকার হলে দ্রুত সাবান দিয়ে ক্ষতস্থান অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধোয়া
- সংক্রামিত প্রাণীর কামড় বা আঁচড় খেলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হোন
- সময়মতো ভ্যাকসিন নিন
পরিসংখ্যান
- ৮১ থেকে ৯৯ শতাংশ জলাতঙ্ক ছড়ায় কুকুরের কামড় বা আঁচড়ে
- বিশ্বে প্রতি ৯ মিনিটে প্রায় একটি করে মৃত্যু ঘটে
- জলাতঙ্কে আক্রান্তদের ৪০ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু



