Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

১০ বছর পরীক্ষা দিয়ে নিতে হবে ইইউর সদস্যপদ

সজল মিত্র রিচার্ড, আয়ারল্যান্ড থেকে
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৭:২১
শেয়ার করুন:
১০ বছর পরীক্ষা দিয়ে নিতে হবে ইইউর সদস্যপদ

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্প্রসারণ প্রক্রিয়ায় নতুন এক নীতিগত পরিবর্তনের পথে এগোচ্ছে জোটটি। ভবিষ্যতে ইইউতে যোগ দেওয়া দেশগুলোকে সদস্যপদ পাওয়ার পর ১০ বছরের পরীক্ষাকাল পার করতে হতে পারে।

এ সময়ে গণতন্ত্র, আইনের শাসন ও জোটের মৌলিক নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দেশের ভোটাধিকার স্থগিত করার সুযোগ রাখার বিষয়ে একমত হওয়ার পথে রয়েছেন সদস্যদেশগুলোর প্রতিনিধিরা। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অপেক্ষায় থাকা মন্টিনিগ্রো হতে যাচ্ছে এই নতুন ব্যবস্থার প্রথম পরীক্ষাক্ষেত্র।

গত ১৯ নভেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউর রাষ্ট্রদূতদের বৈঠকে পরীক্ষাকালের মেয়াদ ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার প্রস্তাবে ব্যাপক সমর্থন পাওয়া যায়। আয়ারল্যান্ডের নেতৃত্বে উত্থাপিত এ প্রস্তাবে প্রয়োজনে পরীক্ষাকালের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সুযোগ রাখার কথাও বলা হয়েছে।

ইউরোপীয় কমিশনের আগের প্রস্তাবে নতুন সদস্যদের জন্য ১৫ বছরের পরীক্ষাকালের কথা বলা হয়েছিল। তবে ইতালিসহ পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোর ইইউতে যোগদানের পক্ষে থাকা কয়েকটি সদস্যরাষ্ট্র এত দীর্ঘ সময়ের বিরোধিতা করে। তাদের যুক্তি, ১৫ বছরের সময়সীমাকে সাময়িক ব্যবস্থা হিসেবে বিবেচনা করা কঠিন। এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যম ইউরোনিউজ।

নতুন এ উদ্যোগের পেছনে রয়েছে ইইউর অভ্যন্তরীণ রাজনৈতিক অভিজ্ঞতা। বিশেষ করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের সঙ্গে জোটের দীর্ঘদিনের মতবিরোধ নীতিনির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে।

হাঙ্গেরির বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। পাশাপাশি ইউক্রেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভেটো প্রয়োগ করে জোটের সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। ভবিষ্যতে নতুন কোনো সদস্য যাতে একই ধরনের পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্যই কঠোর সুরক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাইছে ব্রাসেলস।

ইউরোপীয় কমিশন গত অক্টোবরে প্রথম আনুষ্ঠানিকভাবে এ ধরনের সুরক্ষাব্যবস্থার প্রস্তাব সামনে আনে। কমিশনের পরিকল্পনায় গুরুতর নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে অর্থায়ন ও ভোটাধিকার সীমিত করার সুযোগ রাখার কথা বলা হয়। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লুক্সেমবার্গসহ কয়েকটি দেশও নতুন সদস্যদের গণতান্ত্রিক অঙ্গীকার রক্ষায় শক্তিশালী ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

তবে পরীক্ষাকাল নিয়ে সমর্থন বাড়লেও কোন অপরাধে ভোটাধিকার স্থগিত করা হবে, তা নিয়ে এখনো মতভেদ রয়েছে। মন্টিনিগ্রোসহ কয়েকটি দেশ মনে করছে, এ ধরনের সিদ্ধান্তের জন্য সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ মানদণ্ড থাকতে হবে।

বিশেষ করে ইইউর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছা বজায় রাখার নীতি লঙ্ঘনের বিষয়টি কীভাবে নির্ধারণ করা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কয়েকটি সদস্যরাষ্ট্রের আশঙ্কা, অস্পষ্ট মানদণ্ডের কারণে নতুন দেশগুলোর ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির সুযোগ তৈরি হতে পারে।

মন্টিনিগ্রোর উদ্বেগের আরেকটি কারণ হলো, নতুন ব্যবস্থার ফলে ইইউতে দুই স্তরের সদস্যপদ তৈরি হওয়ার আশঙ্কা। দেশটির কর্মকর্তাদের মতে, সদস্যপদ পাওয়ার পরও যদি নতুন দেশগুলোকে দীর্ঘ সময় ভোটাধিকার হারানোর ঝুঁকিতে থাকতে হয়, তাহলে পূর্ণ সদস্যদের সঙ্গে তাদের সমান মর্যাদা বজায় থাকবে না।

গত ৩ নভেম্বর ইইউবিষয়ক মন্টিনিগ্রোর মন্ত্রী মাইদা গোরচেভিচও স্পষ্ট করে বলেছেন, তার দেশ কোনোভাবেই দ্বিতীয় শ্রেণির সদস্যপদ গ্রহণ করবে না। তবে ইইউর মূল্যবোধ রক্ষায় কার্যকর সুরক্ষাব্যবস্থার বিরোধী নয় মন্টিনিগ্রো।

আরও পড়ুন

ইইউতে ফিরতে এবার অর্থ ঢালবে ব্রিটেন

০৫ নভেম্বর ২০২৬

সুরক্ষাব্যবস্থা কার্যকরের পদ্ধতি নিয়েও আয়ারল্যান্ড একটি সমঝোতার প্রস্তাব দিয়েছে। দেশটির প্রস্তাব অনুযায়ী, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সর্বসম্মতির পরিবর্তে যোগ্য সংখ্যাগরিষ্ঠতার নিয়ম অনুসরণ করা হবে। অর্থাৎ, ইইউর সদস্যদেশগুলোর সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি জোটের মোট জনসংখ্যার অন্তত ৬৫ শতাংশের প্রতিনিধিত্বকারী দেশগুলোর সমর্থন প্রয়োজন হবে। এতে কোনো একটি দেশের আপত্তিতে ব্যবস্থা গ্রহণ আটকে যাওয়ার আশঙ্কা কমবে।

এদিকে সদস্যপদ পাওয়ার দৌড়ে মন্টিনিগ্রো এখনো সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী দেশ। ২০০৮ সালে ইইউতে যোগদানের আবেদন করা দেশটি ২০১২ সালে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে। গত ১৯ নভেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ-মন্টিনিগ্রো যোগদান সম্মেলনে কর ও আঞ্চলিক উন্নয়নসংক্রান্ত আরও দুটি আলোচনার অধ্যায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সব মিলিয়ে দেশটির ৩৩টি আলোচনার অধ্যায়ের মধ্যে ২৫টির কাজ শেষ হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাকি অধ্যায়গুলোর আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে দেশটির। ২০২৮ সালের মধ্যে ইইউর ২৮তম সদস্য হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ইউরোপীয় কমিশন ২০২৭ সালের জুনের মধ্যে মন্টিনিগ্রোর সঙ্গে যোগদানের চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করেছে। চুক্তির ৩৫ নম্বর অধ্যায়ে নতুন সুরক্ষাব্যবস্থার আইনি ভিত্তি অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা এগোচ্ছে। তবে এই ব্যবস্থা শুধু মন্টিনিগ্রোর জন্য প্রযোজ্য হবে, নাকি ভবিষ্যতে আলবেনিয়া, মলদোভা ও ইউক্রেনসহ ইইউতে যোগ দিতে আগ্রহী সব দেশের ক্ষেত্রেই বাধ্যতামূলক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বিশ্লেষকদের মতে, ইইউর এই উদ্যোগ একদিকে জোটের গণতান্ত্রিক ভিত্তি ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা রক্ষার প্রচেষ্টা, অন্যদিকে সম্প্রসারণ প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ সদস্যপদের আগে কঠোর সংস্কার বাস্তবায়নের পাশাপাশি সদস্যপদ পাওয়ার পরও দীর্ঘ সময় একই ধরনের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক শর্তের অধীনে থাকতে হলে প্রার্থী দেশগুলোর আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ইইউকে এখন এমন একটি ভারসাম্য তৈরি করতে হবে, যাতে জোটের মূল্যবোধ সুরক্ষিত থাকে, আবার নতুন সদস্যরাও সমান মর্যাদার অধিকারী হতে পারে।



ইউরোপীয় ইউনিয়নমন্টিনিগ্রো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার