Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা চায় ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩
১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা চায় ইউরোপীয় ইউনিয়ন

সংগৃহীত ছবি

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে নিরাপদ রাখতে ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ অ্যাকাউন্ট চালু করা এবং ১৩ থেকে ১৫ বছর বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অভিভাবকের নিয়ন্ত্রণ রাখার প্রস্তাব করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর, ফ্রান্সের স্ট্রাসবুর্গে সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন।

প্রস্তাবিত ‘ইইউ কিডস অ্যাক্ট’- এর আওতায় ১৮ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও শেয়ারিং সেবা, অনলাইন ভিডিও গেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সঙ্গী ও চ্যাটবট ব্যবহারে একাধিক নিয়ম করা হবে। শিশুদের আসক্ত করে তুলতে পারে এমন বিভিন্ন সুবিধা বন্ধ করার প্রস্তাব রয়েছে। এরমধ্যে থাকবে অনন্ত স্ক্রল, ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে সাজানো সুপারিশ, পুরস্কারের মাধ্যমে বারবার ব্যবহার করানোর কৌশল এবং অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত যোগাযোগ।

শিশুদের জন্য তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গী ও চ্যাটবট শুরু থেকেই বন্ধ রাখা হবে বলেও প্রস্তাবে বলা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মগুলোকে শিশুদের জন্য নিরাপদ অ্যালগরিদম তৈরি করতে হবে। পাশাপাশি সহজে ব্যবহার করা যায় এমন অভিভাবক নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীকে আটকানো বা নীরব করার ব্যবস্থা রাখতে হবে।

নতুন অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে সংস্থাগুলোকে। নিয়ম না মানলে কোনও প্রতিষ্ঠানের বার্ষিক বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। নিয়ন্ত্রকদের কাজের খরচ চালাতে সংস্থাগুলোকে আলাদা নজরদারি ফিও দিতে হবে।

তবে এই প্রস্তাব এখনই আইন হচ্ছে না। আগামী কয়েকমাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো এবং ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে আলোচনা ও সমঝোতার পর এটি আইনে পরিণত হতে পারে। প্রযুক্তি সংস্থাগুলোর সংগঠন সিসিআইএ ইউরোপ প্রস্তাবটির কারণে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংগঠনটির দাবি, শিশু ও অভিভাবকদের পরিচয় এবং বয়স সংক্রান্ত বিপুল তথ্য সংগ্রহ করলে তা সাইবার অপরাধীদের কাছে আকর্ষণীয় লক্ষ্য হয়ে উঠতে পারে।

ইউরোপীয় ইউনিয়নসামাজিক যোগাযোগমাধ্যমকৃত্রিম বুদ্ধিমত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: