Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

একই গুরুর দুই শিষ্যের ফাইনাল

সামীউর রহমান
সামীউর রহমান
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০২:৪৫
একই গুরুর দুই শিষ্যের ফাইনাল

(বামে) লুইস দে লা ফুয়েন্তে, (ডানে) লিওনেল স্কালোনি

‘যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু’— রবীন্দ্রনাথের গানের এই কথাগুলো কি কোনোভাবে গিয়েছে মার্সেলো বিয়েলসার কানে? তিনি তো আর্জেন্টিনায় গিয়েছেন, ভিক্তোরিয়া ওকাম্পোর জীবনে তার অশেষ প্রভাব। পাগলাটে বিয়েলসা কি ওকাম্পোর করা গীতবিতানের অনুবাদ পড়েছেন? এসব প্রশ্নের উত্তর জানা নেই, তবে বিয়েলসা যার নামের সঙ্গে ‘এল লোকো’ বা পাগল বিশেষণটা উপাধির মতোই স্থায়ী হয়ে গেছে; আধুনিক ফুটবল দর্শনে এই সময়ে তিনিই প্রধান তাত্ত্বিক। ফুটবলের এই ‘পাগলা বাবা’ নিজে তার খ্যাপাটে আচরণ আর অনমনীয় আচরণের জন্য কোচ হিসেবে খুব বড় কোনো সাফল্য পাননি, কিন্তু তার দেখানো কৌশলের সফল বাস্তবায়নেই বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চার বছর পর স্কালোনির সামনে সেই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে শেষ লড়াইয়ের প্রতিপক্ষ বিয়েলসারই আরেক শিষ্য লুইস দে লা ফুয়েন্তে, যার কৌশলে অদম্য ফ্রান্সকে দমবন্ধ ফাঁসের ফাঁদে ফেলে বিদায় করেছে স্পেন। সেই দুই দলই এখন ফাইনালে।

সময়টা ২০১১ সাল। আলাভেস তাদের কোচের পদ থেকে ছাঁটাই করেছে লুইস দে লা ফুয়েন্তেকে। প্রায় ১৮ মাস কোনো চাকরি ছিল না তার। এই সময়টায় ফুয়েন্তে রোজ যেতেন অ্যাতলেতিক বিলবাওয়ের অনুশীলনে। সে সময়টায় বিয়েলসা মাত্রই বিলবাওয়ে এসেছেন, বাস্ক অঞ্চলের ক্লাবটি সেই মৌসুমে ইউরোপা লিগের ফাইনাল ও কোপা দেল রের ফাইনালে। ফুয়েন্তে বিয়েলসার অনুমতি নিয়ে প্রায় প্রতিদিনই যেতেন অনুশীলনে, সাইড লাইনে দাঁড়িয়ে দেখতেন কীভাবে দলকে প্রশিক্ষণ দেন বিয়েলসা, সেসব ভিডিও ধারণ করতেন। এভাবেই বিয়েলসার ট্রেনিং ফুটেজের বিশাল এক আর্কাইভ বানিয়েছিলেন ফুয়েন্তে। এরপর স্প্যানিশ ফুটবল ফেডারেশন যখন তাকে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ দেয়, নতুন জায়গায় বিয়েলসার কোচিং থেকে শেখা কৌশলগুলো কাজে লাগিয়েছেন ফুয়েন্তে। ২০২২ বিশ্বকাপের পর তিনি দায়িত্ব নেন স্পেন জাতীয় দলের।

লিওনেল স্কালোনিও বিয়েলসার কোচিং পদ্ধতি দ্বারা প্রভাবিত। ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন বিয়েলসা। বিশ্বকাপে হেরে বিদায় নেওয়ার পর বিয়েলসা বলেছিলেন, ‘কোচদের মূলত তাদের নিজস্ব ফুটবল ঘরানা বা স্টাইলের জন্যই নিয়োগ দেওয়া হয়। আমরা সাড়ে চার বছর ধরে আমাদের সেই খেলার শৈলী প্রকাশ করেছি এবং বিশ্বকাপে আমরা সেই স্টাইলেই অটল ছিলাম।’ বিয়েলসার কথাগুলো মগজে গেঁথে যায় স্কালোনির। সেটা ধারণও করেন তিনি।

বিয়েলসার শিষ্যরা সফল, অথচ বিয়েলসা নিজে কেন সাফল্যের স্বাদ পান না? এই প্রশ্নের উত্তর খুঁজতে দারুণ একটা বিশ্লেষণ করেছে মানবসম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কন্ট্রা। তারা দেখিয়েছে, বিয়েলসা কাজ আদায় করতে চান চাপের মুখে। তার দলে খেলোয়াড়দের ভেতর আস্থার বদলে তৈরি হয় উদ্বেগ। তবে স্কালোনি সফল হয়েছেন মেসিকে দলের সবার ভরসার জায়গায় আনতে পেরে, দলের সবার ভেতর একটা ঐক্য তৈরি করে আর বাকি সবাইকে আশ্বস্ত করতে পেরেছেন তার পরিকল্পনার যথার্থতার ব্যাপারে। দে লা ফুয়েন্তে ছোটবেলা থেকেই স্প্যানিশ দলের বেশিরভাগ খেলোয়াড়কে চেনেন, অনেকেই তার অধীনে বয়সভিত্তিক দলগুলোতে খেলছে। মিকেল মেরিনো তো বলেছেনই যে ফুয়েন্তে তার বাসায় চলে যেতেন! কর্তৃত্বের বদলে অভিভাবকসুলভ দায়িত্বশীলতা নিয়েই স্পেনের তরুণ ফুটবলারদের আগলে রেখেছেন ফুয়েন্তে।

বিয়েলসার দর্শনের সঙ্গে নিজস্ব জীবনবোধের মিশ্রণ আর বাস্তব অভিজ্ঞতা মিশিয়েই সফল হয়েছেন স্কালোনি, দে লা ফুয়েন্তে; আর তাত্ত্বিক হয়েও কোচ হিসেবে ২০০৪ অলিম্পিকের সোনাই সবচেয়ে বড় অর্জন হিসেবে রয়ে গেছে বিয়েলসার।

আর্জেন্টিনাফুটবললুইস দে লা ফুয়েন্তেলিওনেল স্কালোনিমার্সেলো বিয়েলসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন