শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে উরুগুয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। কাতার বিশ্বকাপেও তাদের অভিযান শেষ হয়েছিল প্রথম পর্বে। এবারও সেরকম হতাশাজনক বিদায়ের পর উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা ব্যর্থতার দায় নিয়ে বলেছেন, ‘আমি উরুগুয়ের খেলোয়াড়দের সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগাতে পারিনি।’ যে ম্যাচগুলোয় উরুগুয়ে ভালো করতে পারত, সেই কেপ ভার্দে ও সৌদি আরবের সঙ্গে ড্র করে মাত্র ২ পয়েন্ট পেয়েছে। শেষ ম্যাচে শক্তিশালী স্পেনের কাছে হারে ১-০ গোলে। এই ম্যাচে বিয়েলসার কয়েকটি বদলি নিয়ে কথা হচ্ছে। গোলরক্ষক ফার্...