Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ১৫ কোচ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৯:১৪
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ১৫ কোচ

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ এখনও শেষ হয়নি। এরই মধ্যে নিজেদের জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন বা চাকরি হারিয়েছেন অন্তত ১৫ জন কোচ। জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতেই এই তালিকা তৈরি হয়েছে।

সবশেষে দায়িত্ব হারিয়েছেন সেনেগালের কোচ পাপে থিয়াও। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় শুধু থিয়াও নন পুরো কোচিং স্টাফকেই বিদায় দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তার অধীনেই সেনেগাল কাতার বিশ্বকাপে খেলেছিল এবং ২০২৬ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালেও উঠেছিল।

জার্মানির কোচ হুলিয়ান নাগেলসমান দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হারের পর দায়িত্ব ছাড়েন। প্রায় তিন বছর দায়িত্বে থাকা এই কোচের সঙ্গে বিদায় নেন তার সহকারীরাও। এরই মধ্যে জার্মান ফুটবল ফেডারেশন নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। বর্তমানে রেড বুলের গ্লোবাল হেড অব সকার এবং ম্যাজেন্টা টিভির ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ক্লপই দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

উরুগুয়ের মার্সেলো বিয়েলসা গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর পদত্যাগ করেন। বিশ্বকালে দল পরিচালনা নিয়ে নানা বিতর্কের মধ্যেই তার বিদায় ঘটে।

দীর্ঘ নয় বছর দায়িত্বে থাকার পর ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচও সরে দাঁড়িয়েছেন। তার অধীনেই ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া।

স্পেনের কাছে শেষ ষোলোতে হেরে দায়িত্ব ছাড়েন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। একইভাবে ইংল্যান্ডের কাছে বিদায়ের পর মেক্সিকোর দায়িত্ব ছাড়েন হাভিয়ের আগিরে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অধিনায়ক রাফা মার্কেস।

কলম্বিয়ার কাছে দ্বিতীয় রাউন্ডে হারের পর বিদায়ের ঘোষণা দেন ঘানার কোচ কার্লোস কুইরোজ। মাত্র তিন মাস আগে দায়িত্ব নিয়েছিলেন পর্তুগিজ এই কোচ।

বিশ্বকাপে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর বরখাস্ত হন তিউনিসিয়ার কোচ সাবরি লামুশি। পরে বিশ্বকাপ চলাকালেই দায়িত্ব নেওয়া এরভে রেনারেরও চুক্তি নবায়ন করেনি ফেডারেশন। মাত্র ১৯ দিন দায়িত্বে থেকে গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরেই বিদায় নেন তিনি।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করা জর্ডানের কোচ জামাল সাল্লামিও গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়েন।

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কুমান পদত্যাগ করেন।

বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসেও দায়িত্ব ছাড়েন। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় তার দল।

এ ছাড়া দায়িত্ব ছাড়েন চেক প্রজাতন্ত্রের মিরোস্লাভ কউবেক, স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক এবং দক্ষিণ কোরিয়ার হং মিয়ং-বো। এর মধ্যে হং মিয়ং-বো বিশ্বকাপে ব্যর্থতার পর সমর্থকদের সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে পদত্যাগ করেন।

বিশ্বকাপ কোচ২০২৬ ফিফা বিশ্বকাপপাপে থিয়াওহুলিয়ান নাগেলসমানমার্সেলো বিয়েলসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা