Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বলছেন সেবাস্তিয়ান ভেরন

ফুটবলের প্রতিটা ম্যাচই নতুন গল্প

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২১:০৯
ফুটবলের প্রতিটা ম্যাচই নতুন গল্প

সংগৃহীত ছবি

মেসির পারফরম্যান্স আমাকে অবাক করে না, কারণ সে তার শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করে যাবে। এটি তার রক্তেই আছে। আপনি হয়তো ভাবতে পারেন সে ফুরিয়ে গেছে, কিন্তু সে আপনাকে ভুল প্রমাণ করবে।

বিশ্বকাপের আগে আমি বলেছিলাম, আমাদের উচিত তার খেলার সময়টা ভালোভাবে নিয়ন্ত্রণ করে আগলে রাখা। কিন্তু না, ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। যতদিন মেসি দলে আছে, ততদিন আশা থাকবে। তার পেছনে একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম আছে। তবে লিও যখন মাঠে খেলে, তখন প্রতিপক্ষের কাছে মানসিকতাটাই বদলে যায়। ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে ৩৯ বছরের এই মেসির সেরাটাই দরকার আর্জেন্টিনার।

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা খুব ভালো প্রস্তুতি নিয়েছে। আমি বলছি না যে এটি সহজ হতে যাচ্ছে বা এই ধরনের কিছু। এটা এমন নয় যে আমরা বলতে পারি, ব্যাস, ‘আমরা তো জিতেই গেছি।’ প্রতিটি ম্যাচ, প্রতিটি ধাপ এক একটি নতুন গল্প। তবে দলটিকে ভালো দেখাচ্ছে; আমি কাজের একটি ধারাবাহিকতা এবং নির্দিষ্ট পদ্ধতি লক্ষ করছি, যা খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু খেলোয়াড়কে আমার বেশ পছন্দ, যেমন এনসো ফের্নান্দেস, অালেক্সিস ম্যাক অালিস্টার।

প্রশ্ন হচ্ছে, স্কালোনির এই দলে কি আমি খেলতে পারতাম? জানি না; সম্ভবত হ্যাঁ। তবে সত্যি বলতে, আমি যে ফুটবল খেলেছি, তা আজকের ফুটবলের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। তখন নিয়মের এত কড়াকড়ি ছিল না এবং স্বাধীনতা বেশি ছিল। সত্যি বলতে, আজকের ফুটবলে আমি নিজেকে কীভাবে মানিয়ে নিতাম, সেটি জানি না। সেখানে নিজেকে কল্পনা করা আমার জন্য কঠিন।

তখন প্রযুক্তি ছিল না। আর প্রযুক্তিকে প্রত্যাখ্যান করার কোনো মানে হয় না। কারণ, দীর্ঘমেয়াদে এটিই একসময় নিয়ম হয়ে দাঁড়ায়। কিছু খেলা আছে, যা বিরতি ও থমকে যাওয়ার জন্যই তৈরি। কারণ, সেগুলো বিচ্ছিন্ন কিছু খেলার ওপর নির্ভর করে, যেমন আমেরিকান ফুটবল। বাস্কেটবল এর মাঝামাঝি কিছু। কিন্তু ফুটবল হলো গতিশীল, আর যখন আপনি ভিএআর বা ওয়াটার ব্রেক দিয়ে এটিকে বারবার থামিয়ে দেন, তখন সেই গতি হারিয়ে যায়।

আমাদের আর্জেন্টিনার কোচরা এবার বিশ্বকাপে ভালো করেছে। তবে মার্সেলো বিয়েলসার অধীনে খেলা উরুগুয়ের দ্রুত বিদায়ে আমি হতাশ হয়েছি। উরুগুয়ে খুব ভালো দল, যারা সারা বিশ্বে খেলোয়াড় রপ্তানি করে। তবে ভেতরের প্রক্রিয়াটি কেমন ছিল, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আর না জেনে মন্তব্য করা আমার জন্য দায়িত্বজ্ঞানহীনতা হবে। আমি শুধু এটুকুই বলতে পারি যে, মার্সেলো একজন সৎ মানুষ, যিনি সবসময় স্পষ্ট কথা বলেন। আর একজন ফুটবলারের কাছে এর মূল্য অনেক। তিনি সবসময় একইভাবে কাজ করে গেছেন, তাই বিশ্লেষণটা আগেই করা দরকার ছিল এবং আমি মার্সেলোকে বাদ দিয়েই এ কথাটি বলছি। তিনি যেভাবে কাজ করেন, তা জানার পর আমি তাকে দোষ দেব না।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলা চার দলই শিরোপার দাবিদার। তবে ফুটবলে কারও কাছেই সব উত্তর থাকে না এবং প্রতিটি ম্যাচই একটি নতুন গল্প।

হুয়ান সেবাস্তিয়ান ভেরনআর্জেন্টিনা২০২৬ ফিফা বিশ্বকাপমার্সেলো বিয়েলসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে