Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

অভাবেও সবুজ দেশ গড়ছেন বিষ্ণু হাজরা

এস আর অনি চৌধুরী, মৌলভীবাজার
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৪৮
অভাবেও সবুজ দেশ গড়ছেন বিষ্ণু হাজরা

সাইকেলে করে গাছ লাগাতে যান বিষ্ণু হাজরা রাজু

একসময় সংসারে একবেলা খেলে পরের বেলার খাবারের নিশ্চয়তা ছিল না। অভাবের কারণে দেওয়া হয়নি এসএসসি পরীক্ষা। জীবিকার তাগিদে কখনো চা-বাগানে শ্রমিকের কাজ, কখনো ভ্যানে চটপটি বিক্রি করেছেন। কিন্তু দারিদ্র্য তার স্বপ্নকে থামাতে পারেনি। নিজের সীমিত আয়ের টাকা থেকে এ পর্যন্ত প্রায় ১৭ হাজার গাছ রোপণ এবং আরও ৭ হাজার গাছের চারা বিতরণ করে সবুজ পৃথিবী গড়ার এক নীরব আন্দোলনের নাম হয়ে উঠেছেন বিষ্ণু হাজরা রাজু (৪৩)। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া শ্রমিক বস্তির বাসিন্দা।

রাজু পেশায় চা-শ্রমিক। পাশাপাশি ভ্যানগাড়িতে চটপটি বিক্রি করে সংসার চালান। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন নিবেদিতপ্রাণ বৃক্ষপ্রেমী ও সমাজসেবক।

রাজু জানিয়েছেন, ১৯৯৪ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তিনি টিউশনি করে প্রথম কয়েকটি গাছের চারা কিনেছিলেন। তখন থেকেই নিজের বাড়ি ও আশপাশে গাছ লাগানো শুরু। নবম শ্রেণিতে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ কবিতা এবং কৃষিশিক্ষা বই পড়ে তার মধ্যে বৃক্ষপ্রেম আরও জেগে ওঠে। এরপর আর থেমে থাকেননি।

গত তিন দশকে রাজু দেশের বিভিন্ন এলাকায় মসজিদ, মন্দির, গির্জা, স্কুল-কলেজ, হাসপাতাল, কবরস্থান, শ্মশান, চা-বাগান, বনাঞ্চল, রাস্তার দুই পাশ, পতিত জমি ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১৭ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগিয়েছেন।

শুধু গাছ রোপণ করেই থেমে থাকেননি; বিভিন্ন জাতীয় দিবস, জন্মদিন, বিয়ে, নবজাতকের জন্মসহ নানা উপলক্ষে প্রায় সাত হাজার গাছের চারা উপহার দিয়েছেন। রাজুর বিশ্বাস, একটি গাছও যদি বেঁচে থাকে, সেটিই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় উপহার।

রাজু আরও জানালেন, ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ভাড়াউড়া সমাজকল্যাণ যুব সংগঠন। সংগঠনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, স্বেচ্ছায় রক্তদান, বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন। পাখির প্রতিও রয়েছে তার অগাধ ভালোবাসা। চা-বাগানের গাছে গাছে মাটির কলসি ঝুলিয়ে পাখির বাসা ও পানির ব্যবস্থা করেছেন। তার মতে, প্রকৃতিকে ভালোবাসতে হলে শুধু গাছ নয়, প্রাণীকেও ভালোবাসতে হবে।

জীবন অবশ্য সহজ ছিল না রাজুর। অর্থাভাবে পড়াশোনা ছেড়ে দিতে হয় এসএসসি পরীক্ষার আগেই। কখনো পত্রিকা বিলি করেছেন, কখনো বিক্রি করেছেন চটপটি, আবার শ্রমিকের কাজও করেছেন চা-বাগানে। কিন্তু সবসময় তিনি গাছ কেনার জন্য আলাদা করে রেখেছেন আয়ের একটি অংশ।

রাজু বলছিলেন, ‘অনেক সময় পরিবারের বাজারের টাকাও গাছ কিনতে ব্যয় হয়েছে। কিন্তু কখনো বাবা-মা কিংবা স্ত্রী নিরুৎসাহিত করেননি। বরং সবাই পাশে থেকেছেন।’

অভাববিষ্ণু হাজরাচটপটিদারিদ্র্যটিউশনিধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise