Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

দিনে কিনে দিনেই বিক্রির বিধান চালু

  • শেয়ারবাজারে ইন্ট্রাডে ট্রেডিং অনুমোদন
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৫৩
দিনে কিনে দিনেই বিক্রির বিধান চালু

গ্রাফিকস: আগামীর সময়

দেশের শেয়ারবাজারে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন নতুন কমিশন এই অনুমোদন দিয়েছে।

ফলে একই দিনে একটি কোম্পানির শেয়ার কিনে, ওইদিনই বিক্রি করা যাবে। এতে শেয়ারবাজারে গতি বাড়ার পাশাপাশি কারসাজিও কমে আসবে।

গতকাল মঙ্গলবার বিএসইসির ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিতসাপেক্ষে স্টক এক্সচেঞ্জকে সম্মতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে কোনো কোম্পানির শেয়ার কিনে, তা বিক্রির জন্য দুদিন অপেক্ষা করতে হয়। অর্থাৎ তৃতীয় দিন গিয়ে ওই শেয়ার বিক্রি করা যায়। তবে বিএসইসির স্ক্রিপ নেটিং অনুমোদন বাস্তবায়ন হলে বিনিয়োগকারীরা একটি কোম্পানির শেয়ার একই দিনে যতবার খুশি কিনতে এবং বিক্রি করতে পারবেন।

এ বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন আগামীর সময়কে বলেছেন, দীর্ঘদিন ধরে স্ক্রিপ নেটিং চালুর দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে নতুন কমিশন এটি চালুর অনুমোদন দিয়েছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এটি লাগতই। তবে এখন স্টক এক্সচেঞ্জের সক্ষমতার ওপর নির্ভর করছে কত দ্রুত এটি চালু করা যায়।

দীর্ঘদিন ধরে স্ক্রিপ নেটিং চালুর দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে নতুন কমিশন এটি চালুর অনুমোদন দিয়েছে

তিনি আরও জানিয়েছেন, শুরুতে সব কোম্পানির শেয়ারের ওপর হয়তো স্ক্রিপ নেটিং করা যাবে না। এটি কিছু নির্ধারিত কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তা হয়তো ডিএসই-৩০ সূচকের কোম্পানিগুলো দিয়ে শুরু হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর সাবেক এক পরিচালক আগামীর সময়কে বলেছেন, স্ক্রিপ নেটিং চালু হলে শেয়ারবাজারে লেনদেন ও গতি অনেক বাড়বে। এতে ব্রোকারেজ হাউজ ও স্টক এক্সচেঞ্জের আয় বাড়বে। এ ছাড়া স্টক এক্সচেঞ্জ নিজেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কারসাজিরোধ হবে। কারণ একই দিনে শেয়ার কিনে যেহেতু বিক্রি করা যাবে, সেহেতু অনেকেই কেনার দিনই দাম বাড়লে বিক্রি করে মুনাফা নিয়ে নিতে চাইবে। এতে কারসাজিকারদের শেয়ার হল্টেড বা বিক্রেতা শূন্য করার সক্ষমতা কমে যাবে।

অন্যদিকে গতকাল কমিশন সভায় সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে ফান্ডটি অবলুপ্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে বিএসইসি। ফান্ডটির মোট ইউনিট মূলধন ১০৪ কোটি ৩২ লাখ এবং প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন প্রস্তাব (খসড়া) অনুমোদন দিয়েছে কমিশন। এটি শিগগিরই জনমত যাচাইয়ের জন্য পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ মানুষের মতামত গ্রহণের পর প্রয়োজনীয় পর্যালোচনা শেষে সংশোধিত বিধিমালা চূড়ান্ত করা হবে। এর আগে ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে দুই সপ্তাহের মধ্যে মার্জিন আইন পরিবর্তন হবে বলে জানিয়েছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

বিএসইসিশেয়ারবাজারইন্ট্রাডে ট্রেডিংবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়