Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ইয়ামালের হেডব্যন্ডে লেখা ‘০৮৩০৪’ এর রহস্য

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫২
ইয়ামালের হেডব্যন্ডে লেখা ‘০৮৩০৪’ এর রহস্য

বিশ্বকাপে পায়ের জাদু দেখানোর পাশাপাশি ব্যতিক্রমী এক ঘটনা ঘটিয়ে চলছেন স্পেনের ১৯ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল। মাঠে নামার সময় ইয়ামালের মাথায় থাকা হেডব্যান্ড যেন হয়ে উঠেছে তার ব্যক্তিগত ভাবনার বহিঃপ্রকাশ। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ইয়ামালের হেডব্যান্ডে থাকা ‘০৮৩০৪’ লেখাটি নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে জল্পনা।

ফুটবলপ্রেমীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, কী এই ০৮৩০৪? ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, এটি কোনো গোপন কোড নয়, বরং স্পেনের মাতারোর শহর রকাফনদা এলাকার পোস্টাল কোড। এই এলাকাতেই ইয়ামালের জন্ম ও বেড়ে ওঠা। নিজের শেকড়কে সম্মান জানাতেই তিনি এই সংখ্যাটিকে বেছে নিয়েছেন। এর আগেও গোল করার পর তিনি আঙুলের ইশারায় ‘৩০৪’ দেখিয়ে নিজের এলাকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন

এমবাপ্পে-ইয়ামাল দ্বৈরথে কে সবচেয়ে সফল?

১৪ জুলাই ২০২৬

পুরো বিশ্বকাপে ইয়ামালের হেডব্যান্ডে বারবার দেখা গেছে নানা বার্তা। অস্ট্রিয়া ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তিনি লিখেছিলেন ‘ইগো ইয়ামাল’। অনেকের মনে হতে পারে এটি অহংকারের প্রকাশ। কিন্তু এর পেছনে রয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘ব্লু লক’-এর অনুপ্রেরণা। ওই সিরিজে দেখানো হয়, বিশ্বের সেরা স্ট্রাইকার তৈরির জন্য ব্যক্তিগত দক্ষতা ও ‘ইগো’ বা আত্মবিশ্বাস কতটা জরুরি।

অর্থাৎ, দলগত খেলার পাশাপাশি একজন খেলোয়াড়কে ম্যাচ জেতানোর জন্য ব্যক্তিগতভাবে কতটা সাহসী ও আত্মবিশ্বাসী হতে হয়, সেই বার্তাই দিতে চেয়েছেন ইয়ামাল। তার এই অভিনব প্রচারণা একদিকে যেমন ভক্তদের মাঝে নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে, তেমনি স্পোর্টস ব্র্যান্ডগুলোর সঙ্গে তার ব্যবসায়িক প্রচারণাকেও দিচ্ছে নতুন মাত্রা। মাঠের লড়াইয়ে ইয়ামাল হয়ে উঠেছেন এক তরুণ প্রজন্মের প্রতীক।

আরও পড়ুন

যেভাবে দানব ফ্রান্সকে বামন বানাল স্পেন

১৫ জুলাই ২০২৬

স্পেনে জন্ম নিলেও ইয়ামালের রক্তে রয়েছে বৈচিত্র্য। তার মা ইকুয়েটোরিয়াল গিনির এবং বাবা মরক্কোর বাসিন্দা। তবে সব পরিচয় ছাপিয়ে আজ তিনি স্প্যানিশ ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। ২০১০ সালের পর থেকে দীর্ঘ ১৬ বছর বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর ইয়ামালের কাঁধে ভর করেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। 

লামিনে ইয়ামাল০৮৩০৪২০২৬ ফিফা বিশ্বকাপস্পেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি