Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ম্যারাডোনা জুনিয়র

ইংল্যান্ড ম্যাচ আমাদের শহীদ ভাইদের কথা মনে করায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৩:৩৬
ইংল্যান্ড ম্যাচ আমাদের শহীদ ভাইদের কথা মনে করায়

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই ঐতিহাসিকভাবেই উত্তেজনাকর। এর সঙ্গে যেমন ফুটবলীয় লড়াই জড়িত, তেমনি জড়িয়ে আছে রাজনৈতিক ইতিহাস। ১৯৮৬ বিশ্বকাপের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের পর থেকে দুই দলের দ্বৈরথ আর দশটা সাধারণ ম্যাচের মতো নয়। আসন্ন সেমিফাইনাল নিয়ে ঠিক এই সুরই শোনা গেল ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো ম্যারাডোনা জুনিয়রের কণ্ঠে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ কে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা জুনিয়র সাফ জানিয়েছেন, এই ম্যাচটি একটি ফুটবল লড়াইয়ের চেয়ে অনেক বেশি কিছু। তার ভাষায়, ‘আমার বাবা কখনোই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সাধারণ ম্যাচ হিসেবে দেখতেন না। আজকের দিনটিতে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু বাস্তবতা হলো— এটি কোনো সাধারণ ম্যাচ নয় এবং এটি কখনোই স্বাভাবিক থাকবে না।’

আরও পড়ুন

ফ্রান্সের বিদায়ে আর্জেন্টিনা সমর্থকদের এক মিনিট নীরবতা

১৫ জুলাই ২০২৬

আর্জেন্টাইনদের কাছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি এবং ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার সেই হাত দিয়ে গোল। আবেগপ্রবণ হয়ে ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘সমস্ত আর্জেন্টাইন এবং ম্যারাডোনা ভক্তদের জন্য এটি একটি বিশেষ উপলক্ষ। এটি এমন এক ম্যাচ, যা আমাদের ফকল্যান্ড যুদ্ধে শহীদ ভাইদের কথা মনে করিয়ে দেয়। তার পরপরই আসে আমার বাবার সেই ছিয়াশি বিশ্বকাপের ঐতিহাসিক লড়াইয়ের স্মৃতি। সেই ম্যাচের পর থেকে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের কোনো ম্যাচই স্বাভাবিক ছিল না।’ 

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি লড়াইটা এখন মাঠের ফুটবলেও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ইংল্যান্ড এই বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে, যা নিয়ে সতর্ক ম্যারাডোনা জুনিয়র। তিনি বলেন, ‘এটা ঠিক যে ইংল্যান্ড খুব ভালো খেলছে, তবে তাদের মনে রাখতে হবে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে। আর্জেন্টিনাকে হারানো তাদের জন্য মোটেও সহজ হবে না। দুই দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।’

আরও পড়ুন

বাংলাদেশি সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান স্কালোনি

১৫ জুলাই ২০২৬

২০০৫ সালের পর এই প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে। তবে ১৯৮৬ সালের সেই ‘হ্যান্ড অব গড’ কিংবা ‘গোল অব দ্য সেঞ্চুরি’—ম্যারাডোনার অমর কীর্তিগুলো আজও দুই দেশের সমর্থকদের মনে শিহরণ জাগায়। ম্যারাডোনা জুনিয়রের মতে, ফুটবল মাঠের এই ৯০ মিনিট শুধু গোলের হিসাব নয়, এটি কয়েক দশকের ইতিহাস, আবেগ এবং সম্মানের লড়াই। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ রাতে সেই লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব।

ম্যারাডোনা জুনিয়রদিয়েগো ম্যারাডোনাআর্জেন্টিনাইংল্যান্ড২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ