বিশ্বকাপের সেমিফাইনালে
ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই ঐতিহাসিকভাবেই উত্তেজনাকর। এর সঙ্গে যেমন ফুটবলীয় লড়াই
জড়িত, তেমনি জড়িয়ে আছে রাজনৈতিক ইতিহাস। ১৯৮৬ বিশ্বকাপের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের
পর থেকে দুই দলের দ্বৈরথ আর দশটা সাধারণ ম্যাচের মতো নয়। আসন্ন সেমিফাইনাল নিয়ে ঠিক
এই সুরই শোনা গেল ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো ম্যারাডোনা জুনিয়রের
কণ্ঠে।
স্প্যানিশ সংবাদমাধ্যম
‘মার্কা’ কে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা জুনিয়র সাফ জানিয়েছেন,
এই ম্যাচটি একটি ফুটবল লড়াইয়ের চেয়ে অনেক বেশি কিছু। ত...