গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে সব সংশয় ও সমালোচনা উড়িয়ে দিয়েছে। আগের দুটো ম্যাচের তুলনায় এই ম্যাচেই সেলেসাও ফুটবলে রূপ-রসের ছোঁয়া লেগেছে। তাই কোচ কার্লো আনচেলত্তিও খুশি, ‘এখন আমরা দল হিসেবে খেলছি, এটাই আমাদের মূল লক্ষ্য।’স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতে গোল পাওয়ায় ম্যাচটা সহজ হয়েছে ব্রাজিলের জন্য। তারপর দাপটের সঙ্গে খেলে জেতা এই ম্যাচ নিয়ে ব্রাজিলের ইতালিয়ান কোচের বিশ্লেষণ হলো, ‘আমরা নিখুঁত নই, এখনও অনেক কিছু উন্নত করতে হবে। তবে আমি খুশি, দল অনেক উন্নতি করেছে। বল নিয়ন্ত্রণে...