Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

থামলেন ‘যোদ্ধা’ ওতামেন্দি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:৪০
থামলেন ‘যোদ্ধা’ ওতামেন্দি

সংগৃহীত ছবি

ফুটবল থেকে একদিন সবাইকে বিদায় নিতে হয়। কিন্তু কিছু যোদ্ধা মাঠ ছাড়লেও তাদের সাহস,আত্মত্যাগ আর নেতৃত্ব প্রজন্মের পর প্রজন্ম মনে রাখে। ওতামেন্দি তেমনই একজন যোদ্ধা। বিশ্বকাপের আগেই তিনি নিশ্চিত করেছিলেন এটিই আর্জেন্টিনার হয়ে তার শেষ টুর্নামেন্ট। শিরোপা ধরে রাখার একদম কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও, নিজের শেষ বিশ্বকাপ অভিযানে আর্জেন্টিনা সবটুকু উজাড় করে খেলায় সন্তুষ্ট ওতামেন্দি।

৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার মার্চ মাসে জানিয়েছিলেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে আবেগঘন বিদায়ী বার্তায় সেটা নিশ্চিত করলেন ভ্যালেন্সিয়া, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি আর বেনফিকায় খেলা এই সাবেক ডিফেন্ডার।

ওতামেন্দি লিখেছেন,‘আমরা যেমনটা স্বপ্ন দেখেছিলাম, শেষটা তেমন হলো না। এটি খুব কষ্ট দিচ্ছে। কারণ এই ৫০ দিনের পেছনে ছিল অনেক ত্যাগ, কান্না, আশা আর এমন একটি দল-যারা এই জার্সিটার জন্য নিজেদের সবটুকু দিয়ে লড়েছে। আমি যদি চিরদিনের জন্য কিছু নিয়ে যেতে পারি, তবে তা হলো এমন এক অসাধারণ দলের সঙ্গে এই পথটুকু পার করার গর্ব। যারা কখনো বিশ্বাস হারায়নি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে এবং নিজেদের পুরো হৃদয় দিয়ে এই পতাকাকে রক্ষা করেছে।’

ওতামেন্দি আরও লিখেছেন,‘প্রতিটি লড়াইয়ে পাশে থাকার জন্য এবং কখনো হাল না ছাড়ার জন্য আমার সতীর্থদের ধন্যবাদ। আর আর্জেন্টিনার সকল মানুষকে ধন্যবাদ—আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য, পাশে থাকার জন্য এবং বিশ্বের প্রতিটি কোণ থেকে ভালোবাসা জানানোর জন্য। আমাদের ভাঙা হৃদয় নিয়ে ফিরতে হচ্ছে, তবে নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার একটি আত্মতৃপ্তি আমাদের আছে। ফাইনালে জয় বা পরাজয় থাকবেই, কিন্তু কিছু জার্সি আছে যা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করতে হয়। আর এই জার্সিটাকে আমরা আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত রক্ষা করেছি। আর্জেন্টিনা সবসময়ই এগিয়ে থাকবে!’

বিশ্বকাপে আর্জেন্টিনার ৮ ম্যাচে ওতামেন্দি কেবল ১টিতে শুরুর একাদশে ছিলেন। তবে পুরো টুর্নামেন্টে তিনি ৭ ম্যাচে মাঠে নামেন। ফাইনালে প্রথমার্ধে লিসান্দ্রো মার্তিনেস আহত হলে বদলি খেলোয়াড় হিসেবেও নামেন তিনি।

আর্জেন্টিনার হয়ে ১৩৯ ম্যাচ খেলেছেন ওতামেন্দি। গোলও করেছেন ৮টা। তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা আর একটি ফিনালিসিমার ট্রফি।

বেনফিকার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত মে মাসে বুয়েনস আইরেসে ফেরেন ওতামেন্দি। জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে তিনি খেলবেন রিভার প্লেটের হয়ে।

আর্জেন্টিনা২০২৬ ফুটবল বিশ্বকাপঅবসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise