Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বায়ুদূষণ

বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্কে জরুরি সতর্কবার্তা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০৫
বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্কে জরুরি সতর্কবার্তা

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আগামী রবিবার অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্ক ও এর আশপাশের অঞ্চল, আর এতেই এখন বড়সড় অনিশ্চয়তা দেখা দিয়েছে ফাইনাল ম্যাচ ঘিরে।

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কানাডার দাবানলের ধোঁয়া পুরো শহরকে গ্রাস করেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই গুরুতর। বায়ুর মান এখন সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্ত মানুষ নয়, বরং সাধারণ যে কেউ এই ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারেন।’

আরও পড়ুন

এমন ঘটনা ঘটে ৬২৫ ট্রিলিয়নে এক বার!

১৭ জুলাই ২০২৬

বিশেষজ্ঞদের মতে, নিউ ইয়র্কের বর্তমান বাতাসে নিঃশ্বাস নেওয়া মানে প্রতিদিন ১০টি সিগারেট সেবনের সমান ঝুঁকিপূর্ণ। স্থানীয় প্রশাসন নাগরিকদের বাইরে দীর্ঘ সময় কাটানো থেকে বিরত থাকতে এবং প্রয়োজনে মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

এই বায়ুদূষণ শুধু নিউ ইয়র্কেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল জুড়েও। খারাপ আবহাওয়ার কারণে শিকাগোতে শিকাগো ফায়ার ও ভ্যানকুভার হোয়াইটক্যাপসের মধ্যকার নির্ধারিত একটি প্রদর্শনী ম্যাচ ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। এই ঘটনাটিই এখন বিশ্বকাপ ফাইনাল আয়োজক এবং ভক্তদের মাঝে তীব্র শঙ্কার জন্ম দিয়েছে।

আরও পড়ুন

আর্জেন্টিনার দুঃস্বপ্নের ম্যাচের রেফারিই থাকছেন ফাইনালে

১৭ জুলাই ২০২৬

ফুটবল বিশ্বকাপের মতো বিশাল একটি আসরের ফাইনাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও ফিফা বা স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে এখনো ম্যাচ বাতিলের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, তবে বাতাসের মান দ্রুত উন্নত না হলে ম্যাচটি নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আর্জেন্টিনা ও স্পেন দল এখন ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রকৃতির এই বৈরী আচরণে এখন কেবল মাঠের কৌশল নয়, বরং পরিবেশের এই ভয়াবহতা নিয়েও চিন্তিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার নির্ধারিত সময়ে ফাইনাল শুরু হবে কি না, তা নিয়ে আয়োজকেরাও যথেষ্ট চিন্তিত।

বায়ুদূষণনিউ ইয়র্ক২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে