বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে মালয়েশিয়ার শহর কুচিং। সকালে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এই সময়ে দূষণে ঢাকার বাতাস রয়েছে ‘মধ্যম’ পর্যায়ে। বুধবার সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এইকিইএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য।আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শহর কিনশাসা। এর পরেই রয়েছে ইরাকের বাগদাদ, ভারতের দিল্লি, বাহারাইনের মানামা, ইন্দোনেশিয়ার জাকার্তা, ভিয়েতনামের হ্যানয়, উগান...