বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকা কত নম্বরে

কুচিংয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৩১। ছবি: সংগৃহীত
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির বাতাসের মান রয়েছে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। অন্যদিকে ১০৩ স্কোর নিয়ে তালিকায় ১২তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আজ শুক্রবার দুপুরে আইকিউএয়ারের সর্বশেষ লাইভ তথ্য অনুযায়ী, কুচিংয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৩১। একই সময়ে ঢাকার একিউআই স্কোর ১০৩।
তালিকাটি বিশ্বের ১০০টির বেশি বড় শহরের ঘণ্টাভিত্তিক বায়ুর মান তুলনা করে করা হয়। ফলে সময়ের সঙ্গে শহরগুলোর অবস্থান ও স্কোর পরিবর্তিত হতে পারে।
আইকিউএয়ারের তালিকায় ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১৫১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। উগান্ডার কাম্পালা ১৩৪ স্কোর নিয়ে চতুর্থ এবং কঙ্গোর কিনশাসা ১৩২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
এরপর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১২৯ স্কোর নিয়ে ষষ্ঠ এবং পাকিস্তানের লাহোর একই স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। চীনের ছেংতু ১১৮ স্কোর নিয়ে অষ্টম এবং আফগানিস্তানের কাবুল ১১৫ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে। ইসরায়েলের তেল আবিব-ইয়াফো ১১৪ স্কোর নিয়ে দশম এবং জেরুজালেম ১০৪ স্কোর নিয়ে ১১তম অবস্থানে রয়েছে।
এর পরেই রয়েছে ঢাকা। ১০৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত প্রধান শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১২তম। ঢাকার বাতাস বর্তমানে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের হিসাবে, ০ থেকে ৫০ স্কোরের বাতাস ভালো। ৫১ থেকে ১০০ মাঝারি। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।






