Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

বায়ুদূষণ বদলাচ্ছে শুক্রাণুর ডিএনএ

agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:০৫
বায়ুদূষণ বদলাচ্ছে শুক্রাণুর ডিএনএ

বায়ুদূষণ। বর্তমান সময়ে পরিবেশ এবং জলবায়ু বিপর্যয়ের অনেক কারণের মধ্যে একটি। এ দূষণের ফলে মানুষের শরীরে আস্তানা গড়ে নানা ধরনের রোগবালাই। শ্বাসকষ্ট, ক্যানসারের পাশাপাশি স্নায়ুতন্ত্রের রোগেও আক্রান্ত হন অনেকে। তবে বায়ুদূষণ যে মানুষের জিনগত পরিবর্তন ঘটায়, সে কথা আগে কার জানা ছিল? সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সেখানে দেখা গেছে, বায়ুদূষণের ফলে পরিবর্তন এসেছে শুক্রাণুর জিনের কার্যপদ্ধতিতে। লন্ডনের ‘ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজি’-এর বার্ষিক সভায় ৭ জুলাই এ তথ্য প্রকাশ করে গবেষক দল। যেটির নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ ড. ক্যারি নোবেলস।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিকাশের সময় বায়ুদূষকের সংস্পর্শে আসা শুক্রাণু পুরুষদের ডিএনএতে সূক্ষ্ম পরিবর্তন এনেছে, যা জিনের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। গবেষকরা বলছেন, বায়ুদূষণ পুরুষের প্রজনন ক্ষমতার ওপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব।

গবেষণাটির জন্য যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের সল্ট সিটি শহরের দুই হাজারের বেশি পুরুষের শুক্রাণু পর্যবেক্ষণ করা হয়। শুরুতে একবার তাদের শুক্রাণুর নমুনা নেওয়া হয়। এর দুই, চার এবং ছয় মাস পরপর ফের নেওয়া হয় নমুনা। ছয় মাসের এই নমুনার ডিএনএ মিথাইলেশন বিশ্লেষণ করেন বিজ্ঞানীরা। এতে তারা বায়ুদূষণজনিত বিভিন্ন উপাদানের মিশ্রণের সঙ্গে সম্পর্কিত ৩৯টি ডিএনএ পরিবর্তন শনাক্ত করতে সক্ষম হন। যার মধ্যে বায়ুদূষক, ওজোন ও নাইট্রোজেন ডাই-অক্সাইডের জোরালো প্রভাব পাওয়া যায়।

গবেষকরা মনে করছেন, বায়ুদূষণ পুরুষদের প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে। তবে এর জৈবিক প্রক্রিয়াগুলো এখনো তাদের কাছে অস্পষ্ট। গবেষণা দলের প্রধান নোবেলস বললেন, ‘জিন পরিবর্তন পুরুষদের প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে, আর তাই গবেষণার এই ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুদূষণজনিত কারণে শুক্রাণুর ডিএনএ মিথাইলেশনে যে পরিবর্তন ঘটে, তার সঙ্গে প্রজনন ক্ষমতার সরাসরি সম্পর্ক খতিয়ে দেখতে ভবিষ্যতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন।’

বায়ুদূষণশুক্রাণুডিএনএজলবায়ুবিবিধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী