শীত আসছে। এই খবর আমরা বেশ কয়েক দিন ধরে শুনছি। আবহাওয়া অধিদপ্তর
ইঙ্গিত দিচ্ছে, ফেসবুক আশাবাদ ছড়াচ্ছে, বন্ধুরা সোয়েটার বের করার পরামর্শ দিচ্ছে। কিন্তু
শীতের কোনো খবর নেই। মনে হচ্ছে, শীতও আমাদের দেশের কোনো প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতা।
আসার আশ্বাস দেয়, জনগণকে অপেক্ষায় রাখে, তারপর আর খুঁজে পাওয়া যায় না। শীতের আসার কথা
আছে, প্রস্তুতি আছে, প্রচার আছে, শুধু শীতটাই নেই!
যদি শীত সত্যিই আসত, তাহলে এত দিনে ফ্যানের গতি কমে যেত, চায়ের
কাপে চুমুক বাড়ত, আর সকালে ঘুম থেকে ওঠার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে...