Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

দেখা যাক

বিবিধ ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:০৯
দেখা যাক

গ্রাফিকস: আগামীর সময়

আগামীর দিনের অন্যতম বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। প্রাকৃতিক এই সংকট ভবিষ্যতে শুধু আবহাওয়ার পরিবর্তন ঘটাবে না, বদলে দেবে সব রাষ্ট্রের চেহারা। আসছে বছরগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও আবাসনের খোঁজে লাখ লাখ মানুষ দেশ ছাড়বে। সেই ঢল মোকাবিলায় হিমশিম খাবে একেকটি রাষ্ট্র। চাপে পড়বে বহু দেশের সরকার। ২০৬০ সালে এমনই এক সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। এমন পূর্বাভাসই দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ভবিষ্যৎবিষয়ক ওয়েবসাইট ‘ফিউচার টাইমলাইন’। ইন্টারনেটের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভবিষ্যদ্বাণী দিয়ে থাকেন দেশটির ভবিষ্যৎবিদ উইল ফক্স।

আজ থেকে চৌত্রিশ বছর পর পরিস্থিতির আরও অবনতি হবে। অনেকেই নিজ দেশের দুরবস্থা দেখে শুধু একটু  আশ্রয়ের আশায় ছুটবেন অন্য দেশে। এতে গভীর রাজনৈতিক সংকটে পড়বে একেকটি রাষ্ট্র, এমনকি গোটা পৃথিবী। পূর্বাভাস অনুযায়ী, ২০৬০ সালে বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। বিশ্বের অধিকাংশ অঞ্চলই দ্রুত অবনতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে ধাবিত হবে। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ভবিষ্যতে অনেক দেশ ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত হবে। সেখানে ভেঙে পড়বে সরকারব্যবস্থা। জনগণ থাকবে এক বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে। এ অবস্থায় অনেক অঞ্চলে গৃহযুদ্ধ একটি সাধারণ ঘটনায় পরিণত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এমনটা হলে প্রতিবেশী দেশগুলোয় অভিবাসীদের প্রবেশ ঠেকানো বড় সংকট হয়ে দাঁড়াবে। ইউরোপ ও আফ্রিকা মহাদেশ এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হয়েছে। ইউরোপের বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে সামরিকীকৃত হয়ে উঠবে। এর ফলে ইতালি, স্পেন ও গ্রিস বিশেষ বিপর্যয়ের মুখে পড়তে পারে। সেখানে কট্টরপন্থী ও জাতীয়তাবাদী সরকার গঠিত হবে। খাদ্য ও পানি বণ্টন নিয়ে অনেক ইউরোপীয় দেশ রাজনৈতিক অচলাবস্থার মুখোমুখি হবে।

একই ধরনের সমস্যা ও সংকট দেখা দেবে এশিয়া জুড়েও। এর সঙ্গে যোগ হবে আইনশৃঙ্খলার অবনতি এবং দ্রুত ছড়িয়ে পড়া সংক্রামক রোগ। ফলে এ অঞ্চলটি বিশ্বের অন্যতম বিপজ্জনক এলাকায় পরিণত হবে। পূর্বাভাসের শেষে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিশাল অংশ পরিণত হবে নৈরাজ্যপূর্ণ ধ্বংসস্তূপে। টিকে থাকবে শুধু গুটিকয়েক মোটামুটি স্থিতিশীল দেশ।

দেখা যাকজলবায়ুসংকটআবহাওয়ারহিমশিমবিবিধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল