Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯
সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

ছবি: আগামীর সময়

দেশীয় প্রতিষ্ঠান সামিট গ্রুপের টার্মিনাল দিয়ে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় কক্সবাজারের মহেশখালীর সাগরে ভাসমান এই এলএনজি টার্মিনাল দিয়ে গ্যাস দেওয়া যাচ্ছে না।

মজুদ ফুরিয়ে যাওয়ায় গত দুদিন ধরে দেশীয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ দেওয়া হচ্ছিল। যেখানে টার্মিনালের সক্ষমতা ছিল ৫০০ মিলিয়ন ঘনফুট। নতুন করে এলএনজিবাহী জাহাজ না আসায় সামিটের টার্মিনাল দিয়ে এলএনজি সরবরাহ দেওয়া যাচ্ছে না।

তবে মহেশখালীর ভাসমান দুটি টার্মিনালের মধ্যে আমেরিকান কোম্পানি এক্সিলারেট থেকে এলএনজি সরবরাহ আংশিক চালু আছে। সেই টার্মিনালের ৬০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার বিপরীতে আজ বৃহস্পতিবার মিলেছে ৩০০ মিলিয়ন ঘনফুট। গতকাল বুধবারও দেওয়া হয়েছিল ৩০০ মিলিয়ন ঘনফুট। বয়লার নষ্ট হওয়ায় সেই টার্মিনাল দিয়ে এর চেয়ে বেশি এলএনজি সরবরাহ এখনই দেওয়া সম্ভব নয়। বয়লার মেরামত করতে ৭২ ঘণ্টা এই টার্মিনাল বন্ধ রাখতে হবে। ফলে সামিটের টার্মিনাল চালু না হওয়া পর্যন্ত ৩০০ মিলিয়ন ঘনফুট এলএনজি দিয়ে চলা ছাড়া সরকারের হাতে কোনো বিকল্প নেই।


আরও পড়ুন

১৮০ টাকার ভাড়া ৩০০, গ্যাস সংকটে পথে পথে ভোগান্তি

১৩ আগস্ট ২০২৬


দেশে দুটি টার্মিনাল দিয়ে এলএনজি সরবরাহ সক্ষমতা ১১০০ মিলিয়ন ঘনফুট। ২১ জুলাই আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালের বয়লার আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে গ্যাস সরবরাহ ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। ৬ আগস্ট এক্সিলারেট এনার্জি আংশিক চালুর পর সরবরাহ বেড়েছিল। কিন্তু দুদিন আগে থেকে সামিটের টার্মিনাল দিয়ে এলএনজি সরবরাহ কমলে পুরো এলএনজি সরবরাহে ধস নামে।

এ বিষয়ে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামকে একাধিক ফোন দেওয়া হলেও তার সাড়া না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পরে প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন সামিট টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে। তবে সুখবর হচ্ছে, সামিট টার্মিনালের জন্য এলএনজিবাহী জাহাজ ‘বিডিব্লউ লেসমেস’ আসছে আমেরিকা থেকে। মহেশখালীর ভাসমান টার্মিনালের কাছাকাছি বঙ্গোপসাগর এলাকায় পৌঁছাবে আগামী ১৫ আগস্ট সকাল ৬টা। জাহাজটিতে ৬৬ হাজার টন এলএনজি আছে। সেই জাহাজ এলেই কেবল সামিট চালু হবে। তার মানে অন্তত দেড় দিন সামিটের টার্মিনাল বন্ধ থাকবে।


আরও পড়ুন

লোডশেডিং সামলাতে শিল্পের গ্যাস বিদ্যুতে

১৩ আগস্ট ২০২৬


জাহাজের গতিবিধি জানানো আন্তর্জাতিক সংস্থা মেরিন ট্রাফিক জানিয়েছে, জাহাজটি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে (মাদাগাস্কারের কাছাকাছি) অবস্থান করছে এবং ১৮.৭ নটিক্যাল মাইল গতিতে চলছে। ১৫ আগস্ট সকাল ৬টায় মহেশখালীতে পৌঁছাবে।

জাহাজের শিপিং এজেন্ট প্রাইড শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, এই জাহাজ সামিটের টার্মিনালেই ভিড়বে বলে মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

এদিকে এলএনজিবাহী আরেক ট্যাংকার ‘আল হামরা’ বঙ্গোপসাগরে পৌঁছেছে গত ১২ আগস্ট। সেই জাহাজ আনা হয়েছে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা গত দু-দিন ধরে বলে আসছিলেন সাগর উত্তাল থাকায় এলএনজিবাহী জাহাজ ভাসমান টার্মিনালে ভিড়িয়ে সংযোগ দেওয়া যাচ্ছে না। বাস্তবে এলএনজিবাহী জাহাজ না আসায় পরিস্থিতি সামাল দিতে এটা কৌশল ছিল প্রতিষ্ঠানটির।

সামিট টার্মিনালএলএনজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!