জ্বালানি, সার, কৃষি, বস্ত্র ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও আলজেরিয়া। বিশেষ করে সরকার-টু-সরকার (জি-টু-জি) প্রক্রিয়ায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।আজ বৃহস্পতিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে আলোচনা হয় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ...