Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এলএনজি টার্মিনাল নিয়েও ‘যুক্তরাষ্ট্র-চীন’ প্রতিযোগিতা

আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২
শেয়ার করুন:
এলএনজি টার্মিনাল নিয়েও ‘যুক্তরাষ্ট্র-চীন’ প্রতিযোগিতা

গ্রাফিকস: আগামীর সময়

বঙ্গোপসাগরের বুকে এখন শুধু ঢেউয়ের গর্জন নয়, চলছে পরাশক্তিদের এক ধরনের স্নায়ুযুদ্ধ। কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ নিয়ে মুখোমুখি বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। একদিকে স্বচ্ছ প্রতিযোগিতার কথা বলে কাজ পেতে মার্কিন চাপ। অন্যদিকে জিটুজি চুক্তির আড়ালে বাজিমাত চীনের। সব মিলিয়ে দেশের জ্বালানি খাত এখন পরিণত হয়েছে পরাশক্তিদের ‘দাবার ছকে’।

মহেশখালীতে দেশের যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আছে, তার একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির। অন্যটি দেশীয় বেসরকারি মালিকানাধীন সামিট গ্রুপের। দুটি প্রতিষ্ঠান উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াই ২০১৮ সাল থেকে টার্মিনাল পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র ও দেশীয় প্রতিষ্ঠানের পাশে এবার চীনও প্রতিযোগিতা ছাড়াই কাজ পেল। অবাক করা বিষয় হচ্ছে, অক্টোবরে চীনের যে প্রস্তাব ত্রুটিপূর্ণ ও বেশি দরের অভিযোগে সরকার ফিরিয়ে দিয়েছিল, একই প্রস্তাব অনুমোদন দিল দুদিন আগে ১৩ নভেম্বর। সরকারের সঙ্গে চুক্তির পর ১৮ থেকে ২৬ মাসের মধ্যে টার্মিনাল নির্মাণ ও চালু করবে প্রতিষ্ঠানটি। সেটি ঠিক থাকলে ২০২৮ সালের মধ্যভাগে নতুন টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ পেতে শুরু করবে সরকার। তখন এলএনজি সরবরাহ সক্ষমতা ১১০০ থেকে ১৭০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আবদুল মান্নান এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আনোয়ারুল ইসলামও মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনাগ্রহী পেট্রোবাংলার শীর্ষ এক কর্মকর্তা বললেন, ‘কারখানা সচল রাখা এবং সম্প্রসারণ করতে ব্যবসায়ীরা গ্যাসের অপেক্ষায় রয়েছেন। গ্যাস সংকট দ্রুত সামাল দিতে এর চেয়ে ভালো বিকল্প আমাদের কাছে ছিল না। চীনের কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে, তারা দ্রুত টার্মিনাল নির্মাণ করে দেবে। জিটুজি চুক্তি হওয়ায় এখানে রাষ্ট্রীয় গ্যারান্টি আছে। গ্যাস না থাকার কারণে অর্থনীতিতে যে ক্ষতি হচ্ছে, তার চেয়ে বেশি দামে হলেও দ্রুত গ্যাস আনা জরুরি।’

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য এবং পেট্রোলিয়াম ও খনিজসম্পদ প্রকৌশলের অধ্যাপক ম. তামিম বললেন, ‘উন্মুক্ত দরপত্র হলে সেটি সবসময়ের জন্য ভালো। কিন্তু আপনি যদি প্রেক্ষাপট বিবেচনা করেন, তাহলে বুঝতে হবে সরকারের গ্যাস সরবরাহের তাড়া আছে। আবার আন্তর্জাতিক বাজারে ভাসমান এলএনজি টার্মিনালের সংকট আছে। এতে সরকার বেশি দামে হলেও চীনের কোম্পানিকে অনুমোদন দিয়েছে। দুই বছরে এলএনজি টার্মিনাল চালু করে সরবরাহ দেওয়া বেশ চ্যালেঞ্জিং। চীনকে দেওয়ার ক্ষেত্রে জিওপলিটিকসও (ভূরাজনীতি) থাকতে পারে। আগেই আমেরিকান কোম্পানি সেখানে আছে। আমেরিকান কোম্পানি থেকে এলএনজি আনা হচ্ছে। ফলে সরকার একটা ব্যালান্স করেছে মনে হয়। আর ব্যালান্স থাকলে তো ভালোই।’

অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান বলছিলেন, ‘প্রতিযোগিতা না থাকায় আমরা ঠকেছি, নাকি লাভবান হলাম, সেটি জানার সুযোগ হলো না। একটা প্রতিষ্ঠানকে ডেকে কাজ দেওয়ার মানেই হলো সেই দেশ বা প্রতিষ্ঠানকে খাতির করা। এই খাতির জিওপলিটিকসও হতে পারে। তবে বেশি দামে কাজ দিলে শেষ পর্যন্ত ভোক্তাকেই এর দায় নিতে হয়।’

তৃতীয় টার্মিনাল নির্মাণে দেশি-বিদেশি অনেক কোম্পানি আগ্রহ দেখিয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ‘এনএস এনার্জি নেভিগেশন’ বিনা দরপত্রে একটি প্রস্তাব দিয়েছিল। মার্কিন রাষ্ট্রদূতও প্রতিষ্ঠানের পক্ষে জোরালো অবস্থান নেন। অন্যদিকে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ‘চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি’ (সিএনইই) প্রস্তাব দেয়। এ ছাড়া সৌদি আরবের আরামকো, রাশিয়ার নোভাটেক মিডল ইস্ট, ওমানের ওকিউ ট্রেডিং, চায়না মার্চেন্টস ইন্ডাস্ট্রি, আজারবাইজানের সোকার এবং দেশীয় সামিট গ্রুপও নতুন টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আলোচনায় ছিল চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান। সবারই লক্ষ্য ছিল মহেশখালীর এই লাভজনক মেগা প্রকল্প। সামিটের প্রস্তাব ছিল দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার। চীনের প্রস্তাবও প্রায় একই ধরনের; কিন্তু খরচের হিসাবে ছিল বিস্তর। অর্থাৎ সরকারকে দৈনিক ৪২ হাজার ডলার (প্রায় ৫২ লাখ টাকা) বেশি ভাড়া দিতে হবে বিদেশি কোম্পানিকে।

সামিটের তৃতীয় টার্মিনাল প্রস্তাবে দৈনিক ভাড়া ছিল প্রায় ৩ লাখ ডলার। আর চীনের প্রস্তাবে তা ৩ লাখ ৪২ হাজার ডলার, বছরে যা প্রায় ১৯০ কোটি টাকা। ১৫ বছরে এর পরিমাণ প্রায় ২ হাজার ৮৫০ কোটি টাকা। এ ছাড়া সামিটের চুক্তিতে ১৫ বছর পর টার্মিনালের মালিকানা বাংলাদেশ পেত। কিন্তু চীনের চুক্তিতে মেয়াদ শেষে টার্মিনালের মালিকানা বাংলাদেশ পাবে না। যুক্তরাষ্ট্রের কোম্পানির প্রস্তাব সরকার বিবেচনায় নেয়নি। ফলে তাদের প্রস্তাবিত দর জানা সম্ভব হয়নি।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা চুয়েটের সাবেক অধ্যাপক শামসুল আলম বললেন, ‘আইনের ব্যত্যয় ঘটতে ঘটতে আইন এখন এক্সসেপশনাল হয়ে গেছে। চীনকে কাজ দেওয়ার ঘটনাও একই ধরনের। এগুলো অতীতের আইন ব্যত্যয়ের ধারাবাহিকতা। রাষ্ট্র এখন এসব অনিয়মের কাঠামোর মধ্যে চলে গেছে।’

আওয়ামী লীগ সরকারের আমলে সামিট গ্রুপের সঙ্গে এই টার্মিনাল নির্মাণের চুক্তি হয়েছিল। কিন্তু ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সেই চুক্তি বাতিল করে দেয়। অভিযোগ, সামিটকে দরপত্র ছাড়াই বিশেষ আইনে কাজ দেওয়া হয়েছিল। এতে কোনো স্বচ্ছতা ছিল না। কিন্তু সামিটের চুক্তি বাতিলের পর বর্তমান সরকার ঠিক একই পথে হাঁটল। কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে চীনের কোম্পানি সিএনইইকে কাজ দিল।

বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এতগুলো দেশের প্রস্তাবের মধ্যে চীনকে বেছে নেওয়ার পেছনে বড় কারণ ভূরাজনীতি। মেগা প্রকল্পগুলো অনেক সময় কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্রের বদলে চীনকে কাজ দেওয়ার মাধ্যমে সরকার মূলত বেইজিংকে খুশি রাখার একটি কৌশল নিয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, অন্তর্বর্তী সরকার যদি তখন সামিটের প্রস্তাবটি বাতিল না করত, তবে এতদিনে টার্মিনালটির নির্মাণকাজ অনেক দূর এগিয়ে যেত। সামিটের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে ছিল। সেটি বহাল থাকলে হয়তো খুব দ্রুতই দেশে এলএনজি সরবরাহ শুরু করা যেত। এখন নতুন করে চীনের সঙ্গে চুক্তি করায় পুরো প্রক্রিয়া আবার পিছিয়ে গেল। দেশের চলমান তীব্র গ্যাস সংকট সমাধানের পথ আরও দীর্ঘায়িত হলো।

চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হকের ভাষ্য, ‘কারখানা সচল রাখা এবং সম্প্রসারণে আমরা দ্রুত চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎ চাই। যত দ্রুত সরবরাহ বাড়বে, তত দ্রুতই অর্থনীতি গতিশীল হবে। সরকার কীভাবে কোথা থেকে কত দ্রুত আনবে, সেটি সরকারের চিন্তা। আমাদের নয়।’

চট্টগ্রামবঙ্গোপসাগরকক্সবাজারমহেশখালীএলএনজিটার্মিনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ