বাস টার্মিনাল নির্মাণে
খরচ হয়েছিল ১ কোটি ৭৪ লাখ টাকা। উদ্বোধনের পর কিছুদিন চালুও হয়েছিল। কিন্তু তারপর
আবার বন্ধ হয়ে যায় এটি। এরপর তিন দশক পেরিয়ে গেলেও বন্ধ রয়েছে রাজবাড়ী কেন্দ্রীয়
বাস টার্মিনাল। এখন সেই স্থাপনার দরজা-জানালা ভাঙা, পলেস্তারা খসে পড়ছে, টয়লেট
ব্যবহারের অনুপযোগী। অপেক্ষমাণ কক্ষে নেই চেয়ার। কয়েকটি কক্ষ ব্যবহৃত হচ্ছে
যানবাহন মেরামতের কাজে। আর বাস থামছে শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে। অথচ টার্মিনাল
ও সংলগ্ন মার্কেট থেকে নিয়মিত ভাড়া আদায় করছে পৌরসভা, জেলা পরিষদের পাওনা রয়েছে ১
কোটি ৬১ লাখ ট...