Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঢাকার গুলিস্তান

সরছে ফুলবাড়িয়া বাস টার্মিনাল

  • মহাখালী ডিপো যাবে পূর্বাচলে
  • মিরপুরে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত: ডিএমপি কমিশনার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫
সরছে ফুলবাড়িয়া বাস টার্মিনাল

গ্রাফিকস: আগামীর সময়

রাস্তার এক পাশে সারি সারি বাস, অন্য পাশে হকারের দখল, মাঝখানে আটকে থাকা হাজারো মানুষ। কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে কখনো কেটে যায় এক থেকে দুই ঘণ্টা। এই চেনা দুর্ভোগ থেকে রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দিতে এবার বাস টার্মিনাল ও ডিপোর ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীর যানজটের অন্যতম উৎস গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হচ্ছে কেরানীগঞ্জের চুনকুটিয়ায়। আগামী তিন মাসের মধ্যে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। 

তিনি বলেছেন, ‘চুনকুটিয়ার ঝিলমিল প্রজেক্টে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে, কাজ শেষ হলেই ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে।’

গতকাল শনিবার ঢাকার মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার ‘উন্নয়ন কার্যক্রম’ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

একই সঙ্গে বাস টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে। মহাখালী টার্মিনাল থাকছে নির্ধারিত জায়গাতেই। তবে এর ডিপো চলে যাবে পূর্বাচলে। ফলে শহরের ব্যস্ত সড়কে অযথা বাস দাঁড়িয়ে থাকার প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডিএমপি কমিশনার আরও বলেছেন, ‘চুনকুটিয়াতে ঝিলমিল প্রজেক্টে ডিপো হিসেবে ১০ একর জায়গা পাওয়ার কথা রয়েছে। আমরা সেখানে ডিপোর কাজ শুরু করেছি। রাজউকের মাধ্যমে সেখানে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে, যেখানে স্থায়ীভাবে টার্মিনাল এবং ডিপো করা হবে। সেখানে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকসহ স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।’

তিনি বললেন, ‘চুনকুটিয়াতে স্থায়ী টার্মিনাল এবং ডিপো হওয়ার আগ পর্যন্ত অস্থায়ীভাবে ১০ একর জায়গায় গুলিস্তান এবং ফুলবাড়িয়ার টার্মিনালটি আমরা সেখানে শিফট করব।’

ডিএমপি কমিশনার বলেছেন, ‘আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাস সেখানে শিফট করব।’

মহাখালী টার্মিনালের বাস যে প্রক্রিয়ায় পূর্বাচলে স্থানান্তর হচ্ছে, একই প্রক্রিয়ায় ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সরবে বলে পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

ফুটপাত দখলমুক্ত রাখতেও কঠোর ডিএমপি: সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেছেন, বাস টার্মিনালের পাশাপাশি রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি মিরপুরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত। তবে উচ্ছেদ করেই থেমে থাকতে চায় না ডিএমপি। সিটি করপোরেশনের ফুটপাত দখলমুক্ত রাখার অভিযানে ডিএমপি সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

এ সময় উপস্থিত সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘ঢাকা মহানগরে অসহনীয় যানজট এবং সড়ক পরিবহন সেক্টরের বিশৃঙ্খলায় আমরা সবাই অতিষ্ঠ, এর পরিবর্তন চাই। ঢাকায় যানজটের এই বিশৃঙ্খলা, অসহনীয় পরিস্থিতি আমরা পরিবর্তন করতে চাই, জনসাধারণ চায়। আজকে মহাখালীর একটা যে পরিবর্তন আসছে, এটা আসবে ফুলবাড়িয়া গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলীতে।’

বাসটার্মিনালফুলবাড়িয়ামহাখালীগুলিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে