Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭
জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বাড়ানোর রেশ পড়েছে চট্টগ্রাম বন্দরেও। বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের দাবি, তেলের দাম বাড়ায় এখন বন্দরের সাধারণ জেটিতে কনটেইনার ওঠানামার দরও বাড়াতে হবে। বন্দরের ছয় জেটিতে কনটেইনার ওঠানামার ২৯ শতাংশ কাজ করেন এই অপারেটররা। জেটিতে কনটেইনার ওঠানামায় ব্যবহৃত যন্ত্রগুলো ডিজেলচালিত। ফলে ডিজেলের দাম বাড়ায় তারাও এখন বিপাকে।

কনটেইনার হ্যান্ডলিংয়ের দর বাড়ানো হলে এর প্রভাব পড়বে সারা দেশের সাধারণ ভোক্তাদের ওপর। আমদানিনির্ভর বাংলাদেশে খাদ্যপণ্য থেকে শুরু করে শিল্পকারখানার যন্ত্রপাতি, সব খাতেই বাড়তি ব্যয়ের প্রভাব পড়বে।

গতকাল সোমবার বাংলাদেশ বার্থ অপারেটরস, টার্মিনাল অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি ফজল ইকরাম চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের কাছে পাঠানো এক চিঠিতে দর সমন্বয়ের দাবি জানান। চিঠির অনুলিপি বন্দর কর্তৃপক্ষের পরিচালক পরিবহন দপ্তরেও পাঠানো হয়েছে। সংগঠনের নেতাদের যুক্তি, ২০২২ সালের দরপত্রে যখন কনটেইনার ওঠানামার কাজ মেলে, তখন ডিজেলের দাম ছিল ৮০ টাকা লিটার। গত রবিবার সেটি বেড়ে ১৩৫ টাকা হয়েছে। সেই থেকে এ পর্যন্ত জ্বালানির দাম প্রায় ৬৯ শতাংশ বেড়েছে। চার বছরে অনেকবার দাবি সত্ত্বেও তেলের দামের সঙ্গে সমন্বয় করে দর ঠিক করা হয়নি।

কনটেইনার জেটির অপারেটর এফকিউ খান অ্যান্ড সন্সের মালিক আবু শরীফ বললেন, ‘প্রতিবার জ্বালানি তেলের দাম বাড়ে, বন্দরকে সমন্বয়ের দাবি জানাই। কিন্তু সাড়া মেলে না। সমন্বয় না করলে বিদ্যমান চুক্তির রেটে বার্থ অপারেশন চালিয়ে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।’

দেশের অন্যান্য খাতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য এরই মধ্যে সমন্বয় করা হলেও বন্দর খাতে তা ঝুলে আছে উল্লেখ করে কয়েকজন বার্থ অপারেটর বললেন, অবিলম্বে উচ্চ জ্বালানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কনটেইনার হ্যান্ডলিং দর সংশোধন হোক।

তবে কনটেইনার ওঠানামার দর বাড়ানোর দাবি জানালেও সাধারণ কার্গো বার্থের ছয় জেটিতে পণ্য ওঠানামার দর সমন্বয়ের দাবি করেননি কেউ।

জ্বালানিচট্টগ্রাম বন্দরকনটেইনারডিজেলপ্রভাবটার্মিনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা