একদিকে পাম্পে ডিজেলের দাম আকাশছোঁয়া। ট্রাকিং, কৃষি ও উৎপাদন খাতে বাড়ছে জ্বালানি ব্যয়। অন্যদিকে সেই একই বাজারে মার্কিন রিফাইনারিগুলোর মুনাফা লাফিয়ে বাড়ার সম্ভাবনা। মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক সরবরাহ সংকটে তৈরি এই অস্বাভাবিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাধীন রিফাইনারিগুলোর সম্মিলিত মুনাফা এক বছরের ব্যবধানে প্রায় পাঁচ গুণ হওয়ার পূর্বাভাস এসেছে।বাজারের চাপ এতটাই বেড়েছে যে শুক্রবার জরুরি পদক্ষেপ নিয়েছে জি-৭। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানসহ জোটটি আগামী চার...