Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, ভারতের কাছে আরও ডিজেল চায় বাংলাদেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৭:০৫
দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, ভারতের কাছে আরও ডিজেল চায় বাংলাদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ বৃহস্পতিবার বিকালের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ বলছিলেন, আজ বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে, এরপর ধীরে ধীরে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গিয়েছিল, সেখানে চাপ উন্নত হতে থাকবে এবং সামগ্রিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত দিন লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যূনতম দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে সরবরাহের যে অবস্থা ছিল, ঠিক তেমনটাই ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।

গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন মন্ত্রী। বলেন, গ্যাস না থাকলে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও বন্ধ হয়ে যায়। সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে বন্ধ থাকা কেন্দ্রগুলো পুনরায় চালু করা হবে বলে জানান তিনি।


আরও পড়ুন

জুলাই কনসার্টে হাসানকে ছুড়ে মারা হলো পানির বোতল

০৬ আগস্ট ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।



বিদ্যুৎ বিল নিয়ে ভুতুড়ে অভিযোগের বিষয়ে তার ভাষ্য, অনেক ক্ষেত্রে অভিযোগকারীরা প্রকৃত বিল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসেন না। তিনি জানান, জুন মাস থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে, আবার মার্চের তুলনায় জুনে তাপমাত্রা কম থাকলেও অনেক গ্রাহকের ব্যবহার বেড়ে গিয়েছিল।



উদাহরণ হিসেবে তিনি একটি ঘটনার কথা তুলে ধরেন, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাংবাদিক সাড়ে তিন হাজার টাকার পরিবর্তে সাত হাজার টাকা বিল আসার অভিযোগ করেছিলেন। পরে তদন্তে দেখা যায়, ওই বাসায় দুটি এসি ও একটি ফ্রিজসহ একাধিক বৈদ্যুতিক যন্ত্র নিয়মিত ব্যবহৃত হচ্ছিল। মন্ত্রীর ভাষ্য, এত যন্ত্রপাতি ব্যবহারের পর সাত হাজার টাকা বিলকে অস্বাভাবিক বলা যায় কি না, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।



এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল আমদানির অনুরোধ জানানো হয়েছে।



সাংবাদিকদের কাছে এই বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একটি নিয়মিত ও স্বাভাবিক বৈঠক, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।



বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের প্রেস কনফারেন্স নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনাকে নিয়ে কিছু বলবেন না, তবে মন্তব্য করেন শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন।


গ্যাসডিজেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে