Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার

সড়ক সংস্কার করেন ছাত্তার

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

মহেশখালীতে চীনের ভাসমান এলএনজি টার্মিনাল হচ্ছে

  • তেল আমদানির দরপত্র জমার মেয়াদ কমছে
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫
মহেশখালীতে চীনের ভাসমান এলএনজি টার্মিনাল হচ্ছে

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে একই দিনে তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে চীনা কোম্পানির ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনাল স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গুনভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছর এলএনজি আমদানির উদ্যোগ এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে জ্বালানি তেল আমদানির সময়সীমা ৪২ দিনের পরিবর্তে আবারও ১০ দিন নির্ধারণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ (এফএসআরইউ) টার্মিনাল স্থাপনের জন্য চীনের চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রস্তাব সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫ অনুযায়ী এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

বর্তমানে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে। নতুন টার্মিনাল নির্মিত হলে দেশে এলএনজি গ্রহণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে, দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুনভর ইউএসএ এলএলসি থেকে ২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতি বছর ছয়টি এলএনজি কার্গো আমদানির প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করবে পেট্রোবাংলা।

বর্তমানে বাংলাদেশ কাতার, ওমান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাতটি দীর্ঘমেয়াদি জিটুজি চুক্তির আওতায় এলএনজি আমদানি করছে। নতুন এ চুক্তি কার্যকর হলে দীর্ঘমেয়াদি সরবরাহ ব্যবস্থায় আরও একটি উৎস যুক্ত হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা আবারও ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের অনুমোদন দিয়েছে সরকার। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ের আমদানির ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সরকারের মতে, দীর্ঘ সময়ের দরপত্র প্রক্রিয়ায় সরবরাহকারীরা আন্তর্জাতিক বাজারের মূল্যঝুঁকি বিবেচনায় অতিরিক্ত ঝুঁকি প্রিমিয়াম যোগ করে উচ্চদর প্রস্তাব করেন। সময়সীমা কমিয়ে আনলে প্রতিযোগিতামূলক দামে তেল কেনার সুযোগ বাড়বে এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।

জ্বালানি খাতসংশ্লিষ্টরা বলছেন, একই দিনে নেওয়া এ তিন সিদ্ধান্তে সরকারের জ্বালানি কৌশলের নতুন দিক স্পষ্ট হয়েছে। একদিকে চীনের মাধ্যমে এলএনজি অবকাঠামো সম্প্রসারণ, অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি তেল আমদানিতে দ্রুত দরপত্র প্রক্রিয়া চালুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার ঝুঁকি কমানোর চেষ্টা করছে সরকার। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়ার পাশাপাশি, ক্রয়-ব্যয় নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এলএনজিটার্মিনালজ্বালানিসরকারচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির