Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

পিরোজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২
অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

ছবি: আগামীর সময়

‎​পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে। দীর্ঘ ১৬ বছর পর প্রতিষ্ঠানটিতে তালা ভেঙে প্রবেশ করেছেন আদালতের রায়ের দাবিদার আসাদুজ্জামান টুলু।
‎
‎আজ ​বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি কলেজের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রতিষ্ঠানে প্রবেশ করেন।
‎
‎​স্থানীয় সূত্র জানায়, ২০০৪ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০০৫ সালে উদ্বোধন করেন তৎকালীন জাতীয় সংসদের হুইপ সৈয়দ শহিদুল হক জামাল। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০১০ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। এমপিওভুক্তির পরপরই প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদ নিয়ে বিরোধে জড়ান দুই সহোদর ভাই। বড় ভাই কামরুজ্জামান ও ছোট ভাই আসাদুজ্জামান টুলু। দুজনেই নিজেকে বৈধ অধ্যক্ষ দাবি করে আদালতে মামলা করেন। দীর্ঘদিনের এই আইনি জটিলতা ও রাজনৈতিক কারণে কলেজটির শিক্ষা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

‎​ছোট ভাই আসাদুজ্জামান টুলুর দাবি, প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। সে সময় বড় ভাই কামরুজ্জামানের গ্র্যাজুয়েশন সম্পন্ন না থাকায় তিনি কম্পিউটার অপারেটর পদে যোগ দেন। পরবর্তীতে কামরুজ্জামান মাস্টার্স পাসের সনদ দেখিয়ে অধ্যক্ষের পদ দাবি করেন। ওই সনদ জাল প্রমাণিত হওয়ায় তার ভাইকে জেল ও জরিমানা ভোগ করতে হয়েছে। দীর্ঘদিন মামলা পরিচালনার পর সম্প্রতি আদালত তার পক্ষে রায় দিলে এলাকাবাসীর আহব্বানে তিনি কলেজে প্রবেশ করেন।
‎
‎​তবে অভিযুক্ত বড় ভাই মো. কামরুজ্জামান বললেন, ‘প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিবছর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। চলতি বছরও ২৭ জন পরীক্ষার্থী রয়েছে।’ স্থানীয়রা বিভিন্ন সমস্যার কারণে তালা দিয়েছিল দাবি করলেও আদালতের রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।
‎
‎​কলেজের জমিদাতা পরিবারের সদস্য শরীফ মো. মাসুদ পারভেজ জানান, তাদের দাদা মরহুম আব্দুল হাকিম শরীফ জমি দান করলেও দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। ছোট ভাই আদালতের রায় পাওয়ার কথা জানালে এলাকাবাসী কলেজ চালুর উদ্যোগ নেয়।

২০০৭-২০০৮ মেয়াদের ইংরেজি শিক্ষক সুশোভন তালুকদার জানান, প্রতিষ্ঠাকাল থেকেই আসাদুজ্জামান টুলু দায়িত্ব পালন করেছেন। আগেও আদালতের রায় তার পক্ষেই ছিল।

‎​কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব বলেছেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং দুই ভাইয়ের মামলা-মোকদ্দমার কারণে কলেজটি দীর্ঘদিন বন্ধ ছিল। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় কলেজের অবকাঠামো, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে।

‎​এ বিষয়ে ইউএনও অমিত দত্ত বলেছেন, ‘দুই ভাইয়ের মামলা জটিলতায় আগে কলেজটি চালু করা সম্ভব হয়নি। তবে ছোট ভাই আদালতের যে রায়ের কথা বলছেন, সে বিষয়ে লিখিত কোনো কপি এখনো প্রশাসনের হাতে পৌঁছায়নি।’

কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজেনেছারাবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর