পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে। দীর্ঘ ১৬ বছর পর প্রতিষ্ঠানটিতে তালা ভেঙে প্রবেশ করেছেন আদালতের রায়ের দাবিদার আসাদুজ্জামান টুলু।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি কলেজের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রতিষ্ঠানে প্রবেশ করেন।
স্থানীয় সূত্র জানায়, ২০০৪ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০০৫ সালে উদ্বোধন করেন তৎকালীন জাতীয় সংসদের হুইপ সৈয়দ শহিদুল হক জামাল। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০১০ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। এমপ...