Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কিন্তু

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:১০
কিন্তু

বৃষ্টি আমার ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে, বৃষ্টি আমাকে ভালোবাসে না। যখন বাসায় থাকি, তখন সে আসে না। অফিসের জন্য বের হলেই ঢাকঢোল পিটিয়ে হাজির হয়। ছাতা নিয়ে বের হইনি। কারণ আত্মবিশ্বাস ছিল বৃষ্টি আসবে না। আকাশ পরিষ্কার। এমন আলোকিত দিনে ছাতা বড্ড বেমানান। কিন্তু বাসা থেকে বের হয়েই দেখলাম আমি ভুল। আকাশটা ঠিক। বলতে না বলতেই প্রবল বর্ষণ শুরু হয়ে গেল। বৃষ্টির সঙ্গে ছাতার এই রসায়নটা বুঝি না। যেদিন ছাতা নিয়ে বের হই, সেদিন রোদ হাসে। আর যেদিন ছাতা রেখে আসি, বৃষ্টি সেদিন তার ভয়ংকর রূপ দেখায়। ঢাকার বৃষ্টির বিশেষ একটা গুণও আছে। অন্য কোথাও বৃষ্টি হলে মানুষ ভেজে। কিন্তু ঢাকায় বৃষ্টি হলে রাস্তা েভজে না, হারিয়ে যায়। পানি এমনভাবে সবকিছু ঢেকে দেয়— কোনটা রাস্তা আর কোনটা ড্রেন বোঝা মুশকিল।

আমি অবশ্য এখন অভিজ্ঞ। পানি দেখে আর হাঁটি না। আগে একজনকে হাঁটতে দিই। তিনি যদি হঠাৎ গায়েব হয়ে যান, বুঝে নিই ওটা রাস্তা না। নতুন কোনো জলাশয়। আর কারও পা যদি কোনো গর্তে ঢুকে যায়, নিশ্চিত বলতে পারি, ওটা ছিল ড্রেন।

জলাবদ্ধতার কিছু সুবিধাও আছে। রিকশাওয়ালারা ভাড়া বাড়াতে পারেন ইচ্ছামতো। পানিতে জুতা হারিয়ে গেলে পাদুকাশিল্পের ব্যবসাও ভালো যায়। তবে সবচেয়ে উপকার হয় রোজ অফিসে দেরি করা ব্যক্তির। শক্ত একটা অজুহাত পাওয়া যায়। দেরি করে গেলেও এদিন সমস্যা হয় না। কাজ শুধু একটাই— অফিসে ঢুকেই বিরাট একটা চিৎকার দিতে হয়। তারপর উচ্চৈঃস্বরে বসকে শুনিয়ে শুনিয়ে বলতে হয়— ‘দেশটা রসাতলে গেল। পুরোপুরি ডুবে গেল। এই দেশে আর বসবাস করা সম্ভব নয়। ভাবা যায়, প্যান্ট-শার্ট পরে সাঁতরে অফিসে আসতে হয়। কোথায় আছি আমরা!’

অফিসে এলেও কাজ শুরু হয় ধীরে-সুস্থে। দল পাকিয়ে জলাবদ্ধ রাস্তার বর্ণনা চলে কিছুক্ষণ। কে কোন দিক দিয়ে ডুবে গেল, কোন রিকশা উল্টে গেল, কে স্লিপ খেয়ে চামড়া ওঠাল— নানা রকম গল্প চলে রসিয়ে রসিয়ে।

আমার সবচেয়ে আশ্চর্য লাগে রাস্তার মানুষগুলো দেখে। কেউ জুতা হাতে হাঁটছে, কেউ প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে যাচ্ছে। কেউ মোবাইলে সেলফি তুলছে। কারও মুখে খুব বেশি অভিযোগ নেই। মনে হয়, শহরের মানুষগুলো বুঝে গেছে— বৃষ্টির সঙ্গে তর্কে গিয়ে লাভ নেই। পানি একসময় নেমে যাবে। কিন্তু আবার বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে একই ঘটনা ঘটবে। আমরা অবাক হব, বিরক্ত হব। আবার মানিয়েও নেব খুব দ্রুত।

ঢাকার মানুষের অদ্ভুত একটা ক্ষমতা আছে। এরা সব সমস্যার সঙ্গে মানিয়ে নিতে পারে। বর্ষাকালের জলাবদ্ধতার সঙ্গেও ঢাকার মানুষের সম্পর্ক হয়তো খুব বেশি খারাপ না। পানি একসময় নেমে যায়। রাস্তাও আবার দেখা যায়। কিন্তু আমরা ভুলে যাই এ শহর কয়েক ঘণ্টা আগেও বিশাল একটা নদী ছিল।

 

বৃষ্টিসমস্যাআত্মবিশ্বাসমুশকিলবিবিধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১