Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

রপ্তানিকারকদের ডলার-টাকা সোয়াপ সুবিধা বাড়ল

  • বিশেষায়িত অঞ্চল
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৪৯
রপ্তানিকারকদের ডলার-টাকা সোয়াপ সুবিধা বাড়ল

সংগৃহীত ছবি

রপ্তানিকারকদের স্বল্পমেয়াদি টাকার তারল্য সুবিধা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিশেষায়িত অঞ্চলে পরিচালিত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের বৈদেশিক মুদ্রা হিসাবে অবাধ জমার বিপরীতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের সঙ্গে ডলারসহ বৈদেশিক মুদ্রা ও টাকা বিনিময় করতে পারবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, আগের নির্দেশনা অনুযায়ী রপ্তানিকারকরা তাদের ৩০ দিনের হিসাবের (পুল) স্থিতির বিপরীতে ডলার-টাকা সোয়াপ সুবিধা নিতে পারতেন। নতুন নির্দেশনার মাধ্যমে এখন থেকে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (পিইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এবং হাইটেক পার্ক এলাকায় পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের বৈদেশিক মুদ্রা হিসাবে থাকা অবাধ অর্থের বিপরীতে ব্যাংকের সঙ্গে ডলারসহ বৈদেশিক মুদ্রা-টাকা সোয়াপ চুক্তি করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো বিশেষায়িত অঞ্চলের রপ্তানিকারকদের স্বল্পমেয়াদি টাকার চাহিদা সহজে পূরণ করা এবং রপ্তানি কার্যক্রমে তারল্যসংকট কমানো। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।

একই দিনে অন্য এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থনৈতিক অঞ্চলগুলোর (ইকোনমিক জোন-ইজেড), অভ্যন্তরীণ প্রক্রিয়াজাত অঞ্চল (ডিপিএ) পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনে নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন রয়্যালটি, কারিগরি জ্ঞান (টেকনিক্যাল নো-হাউ) এবং কারিগরি সহায়তা (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স) বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ বিদেশে পাঠাতে পারবে, তবে এর জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন নিতে হবে।

আগের নীতিমালা অনুযায়ী, এডি ব্যাংকগুলো ডিপিএভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে টাকার হিসাব থেকে রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি বাবদ বিদেশে অর্থ পাঠাতে পারত নির্ধারিত সীমার মধ্যে। নতুন প্রকল্পের ক্ষেত্রে এ সীমা ছিল আমদানি করা যন্ত্রপাতির মূল্যের সর্বোচ্চ ৬ শতাংশ। আর চলমান শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের অর্থবছরের আয়কর রিটার্নে ঘোষিত বিক্রয় আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত অর্থ পাঠানোর অনুমতি ছিল।

রপ্তানিকারকডলারটাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের