Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

এক হাতেই মানবতার জয়

জামাল মো. আবু নাছের, মাধবপুর (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:১০
এক হাতেই মানবতার জয়

স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আল-মাসুদ লোকমান- আগামীর সময়

জন্ম থেকেই বাম হাত নেই হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের আল-মাসুদ লোকমানের। একটি হাত না থাকলেও তার আছে অদম্য সাহস, আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল এবং মানুষের উপকার করার মানসিকতা। তাই জীবনের নানা বাধা পেরিয়ে আজ তিনি হয়ে উঠেছেন শত শত শিশুর স্বপ্ন নির্মাতা ও অসহায় মানুষের নির্ভরতার প্রতীক।

লোকমানের জন্ম ১৯৯৫ সালের ১০ মার্চ। লোকমানরা ১০ ভাই-বোন। মা-বাবা মারা গেছেন। ছোটবেলা থেকেই শারীরিক সীমাবদ্ধতার কারণে তাকে কটূক্তি ও অবহেলা সহ্য করতে হয়েছে। কিন্তু তিনি হার মানেননি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ল’ কলেজে অধ্যয়নরত।

শিক্ষিত সমাজ গড়ার স্বপ্ন নিয়ে ২০১০ সালে বন্ধু মনিরুল ইসলামকে নিয়ে প্রতিষ্ঠা করেন আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল। মাধবপুর উপজেলার সমজদিপুরের এ বিদ্যালয়ে বর্তমানে ৩৮২ শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে শিক্ষক-শিক্ষিকা আছেন ১৩ জন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। অসচ্ছল ও মেধাবী অনেক শিক্ষার্থী এ বিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পায়। অনেকের বই, খাতা ও স্কুলের পোশাকের খরচও বহন করা হয়।

বিদ্যালয়ের বাইরেও লোকমানের মানবিক কাজ চলমান। তিনি অনেকবার রক্তদান করেছেন। অসহায় মানুষের চিকিৎসায় করছেন সহযোগিতা। সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করে অন্তত ১০ পরিবারের জন্য ঘর নির্মাণে সহায়তা করেছেন। কারও ব্যবসার পুঁজি, কারও পড়াশোনার খরচ, আবার কারও জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন।

আগামীর সময়কে লোকমান বলেছেন, ‘মানুষের জন্য কাজ করাই আমার সবচেয়ে বড় শান্তি। টিউশনি ও বিদ্যালয় থেকে প্রাপ্ত সম্মানী, সমাজের সচ্ছল ব্যক্তি এবং প্রবাসীদের আর্থিক সহযোগিতায় যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’

‘দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা, চিকিৎসা, অসহায়দের ঘর নির্মাণ কিংবা জীবিকার ব্যবস্থা— যেখানে প্রয়োজন, সেখানেই সহযোগিতা করতে চাই। মানুষের মুখের হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি’— যোগ করেন লোকমান।

লোকমানের ভাষ্য, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা। মানুষের অবহেলায় কষ্ট পেলে মা বলতেন, ‘আমার ছেলে একদিন মানুষের জন্য কিছু করবে।’ ২০১৫ সালে মাকে এবং কয়েক বছর পর বাবাকে হারান তিনি।

অবিবাহিত লোকমান ব্যক্তিগত জীবনের চেয়ে সমাজ, শিক্ষা ও মানবসেবাকেই বেশি গুরুত্ব দিয়ে নিজেকে নিয়োজিত রেখেছেন। লোকমানের বড় ভাই আল-মুনসুর আবজালের ভাষ্য, ‘ছোটবেলা থেকেই মানুষের উপকার করতে পারলে সে সবচেয়ে বেশি আনন্দ পায়।’

উত্তর সমজদিপুর গ্রামের মুদিদোকানি ইমাম হোসেন বললেন, ‘লোকমান ভাই আমাকে ব্যবসার পুঁজির ব্যবস্থা করে দিয়েছেন।’

মানবতারজয়হবিগঞ্জআল-মাসুদ লোকমানধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে