জন্ম থেকেই বাম হাত নেই হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের আল-মাসুদ লোকমানের। একটি হাত না থাকলেও তার আছে অদম্য সাহস, আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল এবং মানুষের উপকার করার মানসিকতা। তাই জীবনের নানা বাধা পেরিয়ে আজ তিনি হয়ে উঠেছেন শত শত শিশুর স্বপ্ন নির্মাতা ও অসহায় মানুষের নির্ভরতার প্রতীক।
লোকমানের জন্ম ১৯৯৫ সালের ১০ মার্চ। লোকমানরা ১০ ভাই-বোন। মা-বাবা মারা গেছেন। ছোটবেলা থেকেই শারীরিক সীমাবদ্ধতার কারণে তাকে কটূক্তি ও অবহেলা সহ্য করতে হয়েছে। কিন্তু তিনি হার মানেননি। ব্রাহ্মণবা...