Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

আবেগে মোড়ানো এক ম্যাচ

  • ১৯৬৬ বিশ্বকাপের রাতিন বিতর্ক
  • ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ
  • ১৯৮৬ বিশ্বকাপে ‘হ্যান্ড অব গড’
  • ১৯৯৮ বিশ্বকাপে বেকহামের লাল কার্ড
সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৫
আবেগে মোড়ানো এক ম্যাচ

গ্রাফিকস: আগামীর সময়

ফুটবল কখনো কখনো শুধু ৯০ মিনিটের খেলা থাকে না। ম্যাচের বাঁশি বাজতেই জেগে ওঠে ইতিহাস, রাজনীতি, অহংকার, প্রতিশোধ ও জাতীয় আবেগের বহু পুরনো ক্ষত। তবে ইংল্যান্ড-আর্জেন্টিনার সেমিফাইনালের বেলায় রেফারির বাঁশির অপেক্ষায় কেউ বসে নেই। তার আগেই সব অনুষঙ্গ এসে জড়ো হয়েছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের পর আর্জেন্টাইনদের মুখে শোনা গেছে সেই বিখ্যাত গান, ‘মালভিনাসের (ফকল্যান্ড) জন্য, যা এখন যুক্তরাজ্য নিয়ন্ত্রিত ভূখণ্ড।’ ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুদ্ধে জড়িয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অনেক হতাহতের পর এ দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের অধীনে থাকলেও আর্জেন্টিনা এখনো দাবি ছাড়েনি। তারা এ ভূখণ্ডকে ডাকে ‘মালভিনাস’ নামে। বিশ্বকাপের পডকাস্টে এই স্প্যানিশ শব্দটি উচ্চারণ করায় ইংলিশ তারকা গ্যারি লিনেকার পড়েছেন ইংরেজদের ক্ষোভের মুখে। বোঝাই যাচ্ছে বুধবার রাতের সেমিফাইনালের বেশ আগে থেকেই চারদিকে আগুনে উত্তাপ। সাবেক ইংলিশ তারকা ইয়ান রাইট অকপটে বলেছেন, তারা আর্জেন্টিনাকে ভয় পান না। তার বিশ্বাস, মার্ক গুহেহি ও জন স্টোনস মিলে বোতলবন্দি করে রাখবে লিওনেল মেসিকে। এই কথাগুলো বুয়েনস এইরেসে রীতিমতো বজ্রপাত ঘটিয়েছে। আর্জেন্টিনার পত্রিকায় লেখা হয়েছে, ‘ইংল্যান্ড আমাদের খাটো করে দেখছে।’

১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ড ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার পাকচক্রে। সেই শিরোপার জয়ের বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক আন্থেনিও রাতিনকে মাঠ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেখান থেকেই ফুটবলে লাল-হলুদ কার্ডের সূত্রপাত। সেবার ইংলিশ কোচ আলফ রামসে আর্জেন্টাইনদের ‘পশু’ ডেকেছিলেন। ২০ বছর পর এর জবাব দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা মেক্সিকোতে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ ও বিশ্বকাপ ইতিহাসের সুন্দরতম গোলটি করে। এরপর তারা ১৯৯৮ বিশ্বকাপে শেষ ষোলোতে ডেভিড বেকহামের লাল কার্ডের পর টাইব্রেকারে বিদায় করেছিল ইংল্যান্ডকে। এসব অনুষঙ্গে আটলান্টার ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে বেশ ঝাঁজালো পরিবেশ।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য উত্তাপে জল ঢেলে দেওয়ার চেষ্টা করে বলেছেন, ‘এটি শুধুই একটি ফুটবল ম্যাচ।’ তিনি যতই খেলার বাহানা দিয়ে দুপক্ষের উত্তেজনা প্রশমিত করতে চান, ততই সমর্থকরা ফুঁসে ওঠেন। দুই দলের সমর্থকদের থামাতে হিমশিম খাচ্ছে অাটলান্টা পুলিশ।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ হলেই পরিস্থিতি এমন হবে। আসলে ইতিহাস বারবার একই নাটকের নতুন মঞ্চ খুঁজে নেয়। এবারের গল্পের উজ্জ্বল চরিত্র লিওনেল মেসি। তিনি প্রথম মুখোমুখি হবেন ইংল্যান্ডের। ৩৯ বছর বয়সেও তিনি সময়ের নিয়ম মানতে রাজি নন। প্রজন্ম বদলেছে কিন্তু বড় মঞ্চে আলোটা এখনো তার দিকেই সবচেয়ে বেশি ঝুঁকে আছে। ছয় ম্যাচে ৮ গোল করা জাদুকর স্মরণীয় করে রাখতে চাইবেন এ ম্যাচটিকে। অন্যদিকে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল বিশ্বাস করেন, ইতিহাস বদলানোর সময়ে এসেছে। কেইন-বেলিংহামে দুরন্ত হয়ে ছুটছে ইংল্যান্ড। এটা আসলে সামর্থ্য প্রমাণের ম্যাচ নয়। দুপক্ষের শক্তির তুল্যমূল্য বিচার দিয়েও হয়তো কিছু আসে যায় না। কারণ, আর্জেন্টিনা-ইংল্যান্ড যখন মুখোমুখি হয় তখন ফুটবলের সঙ্গে চলে আসে নানান ইতিহাসও। আসবে ফকল্যান্ড যুদ্ধ। আসবে ১৯৬৬। ম্যারাডোনার হাত এবং বৈরিতার অসংখ্য স্মৃতি। এই সেমিফাইনালে পুরো পৃথিবী দেখবে ফুটবল কীভাবে দুই জাতির আবেগের সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে দাঁড়ায়।

 

ফিফা বিশ্বকাপ২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    advertiseadvertise