Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সনৎ বাবলা

সনৎ বাবলা

স্পোর্টস এডিটর

মেসির রাজকীয় বিদায়ের পাশে রোনালদোর হাস্যকর কান্ড কীর্তি

মেসির রাজকীয় বিদায়ের পাশে রোনালদোর হাস্যকর কান্ড কীর্তি

লিওনেল মেসি বিদায় নিয়েছেন রাজার মতো। তিনি ছিলেন সবার প্রিয়, তাই সৈন্য-সামন্তরা চোখের জলে বিদায় দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকাকে। আরেকজনের আচরণ অত্যাচারি রাজার মতো; যাওয়ার সময় হয়ে গেলেও তিনি বুঝতে চান না। কোচের সঙ্গে ঝগড়া বিবাদ করে অনেকের চক্ষুশূল হয়েও দলে থাকতে চাইছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অথচ এই দুজন আধুনিক ফুটবলের দুই পরাক্রমশালী চরিত্র। দুই দশক ধরে তারা দাপিয়েছেন ফুটবল মাঠে, বিশ্ব ফুটবলকে আরো আকর্ষনীয় ও বিনোদনের মঞ্চে রূপ দিয়েছেন। প্রত্যেকেই নিজের মতো করে চড়েছেন রেকর্ডের শৃঙ্গে। কিন্তু বিদা...
ফুটবল•৬ দিন আগে
ভালোবাসার মহাতীর্থে জাদুকরের বিদায়

ভালোবাসার মহাতীর্থে জাদুকরের বিদায়

দশ বছর আগেও এমন আবেগ-ভালোবাসায় মোড়ানো দিনের কল্পনা করা যায়নি। বুয়েনস এইরেস বা মনুমেন্তাল তখনো মেসিকে বুকে টেনে নিতে দ্বিধা করত। যেন নিজ গৃহেই তিনি এক নিঃসঙ্গ অতিথি। ম্যারাডোনার রাজকীয় ছায়ার কাছে বারবার থমকে যাওয়া দূর গ্রহের বাসিন্দা। ন্যু ক্যাম্পের জাদুকরের সঙ্গে ছিল এক নীরব দূরত্ব। ম্যারাডোনার সেই আদিম, বাঁধনহারা ভালোবাসার মসনদে নিভৃতচারী শিল্পী কীভাবে হানা দেবেন! তার উপায় একটাই— বিশ্বকাপ জয়। সেটাও মেসি পারছেন না, অপেক্ষা দীর্ঘতর হচ্ছে। অবশেষে ২০২২ সালে ফুটবল ঈশ্বর মিলিয়ে দেন জাদুকরের বিশ্বকাপ...
খেলা•৮ দিন আগে
ঢাকা টু কাতার ভায়া ব্রাজিল

ঢাকা টু কাতার ভায়া ব্রাজিল

ফুটবল জাদুকরের সঙ্গেই বেড়ে ওঠা। ঢাকায় মাঠে বসে প্রথম মেসি-দর্শন হয়েছিল ২০১১ সালে। বার্সার জার্সি গায়ে অবিশ্বাস্য কাণ্ড-কীর্তি করছেন তারও আগে থেকে। ঢাকায় এসে সেবার ফুটবলের এক মোহনীয় আবির ছড়িয়ে দিয়েছিলেন। নাইজেরিয়ার বিপক্ষে তার গোল দেখা হয়নি, তবে দেখেছিলাম অনন্য এক শিল্পকর্ম। ২৬ মিনিটে এক মুভেই মেসি ভুলিয়ে দিয়েছিলেন গোলের আক্ষেপ। মাঝমাঠে তার পায়ে আসে বলটি। তারপর শুরু হলো দৌড়। তার বাঁ পায়ের দিকে ছুটে গেলেন তিন নাইজেরিয়ান ফুটবলার। তারা ঘিরে ধরলেন, গুঁতো দিলেন কিন্তু ওই বাঁ পা...
খেলা•৯ দিন আগে
সাফের স্বপ্নে ডুলির ধাক্কা

সাফের স্বপ্নে ডুলির ধাক্কা

মাত্র কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের চেনা ফুটবল মুখ থুবড়ে পড়েছে অজানার অন্ধকারে। হ্যাভিয়ের কাবরেরার দলে অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার এক মরিয়া চেষ্টা থাকত, কিন্তু থমাস ডুলির দলের লড়াইয়ে ছিল না সেই ন্যূনতম স্ফুলিঙ্গটুকুও। কী অদ্ভুত, দিশাহীন এক ফুটবলের ক্যানভাস আঁকলেন নতুন জার্মান-আমেরিকান কোচ! সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্নের বেলুন ফুলিয়ে আসিয়ান কাপে আস্ত দলকেই ডুবিয়ে দিয়ে এলেন এই কোচ। পরপর তিন ম্যাচে হার; হারের মাঝেও যে একটা বীরোচিত লড়াইয়ের আগুন থাকে, ডুলির এই দিগভ্রান্ত বাংল...
ফুটবল•১২ দিন আগে
খালিদ বিশ্বাস জুগিয়েছেন ডুলি কেড়েছেন

খালিদ বিশ্বাস জুগিয়েছেন ডুলি কেড়েছেন

যুদ্ধে নামার আগেই সেনাপতি বলে দিলেন, ‘প্রতিপক্ষ শক্তিশালী, সাবধানে...।’ এরপর সৈন্যদল আধুনিক অস্ত্রে সজ্জিত হলেও লাভ নেই। পরাজয় অবধারিত। মালয়েশিয়ার কাছে বাংলাদেশের ৩-০ গোলে হারের দিনে বিশ্বকাপ খেলা পানামা কোনোরকমে ড্র করেছে ভারতের সঙ্গে। যারা গত নভেম্বরে হেরেছিল বাংলাদেশের কাছে, সেই ভারত র‌্যাংকিংয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার বিপক্ষে রূপকথার জন্ম দিয়েছে খালিদ জামিলের মন্ত্রে। শেষ পর্যন্ত লড়াইয়ের মন্ত্রটা যে ফুটবলারদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন ভারতীয় কোচ। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার...
খেলা•১৯ দিন আগে
নিজের দলকেই ভয় দেখাচ্ছেন ডুলি!

নিজের দলকেই ভয় দেখাচ্ছেন ডুলি!

থমাস ডুলি কি হাত তুলে দিয়েছেন টুর্নামেন্টের আগেই! ফিফা আসিয়ান কাপ শুরুর আগে সংবাদ সম্মেলনে থমাস ডুলি ইন্দোনেশিয়াকে নিয়ে গেছেন প্রায় বিশ্ব চ্যাম্পিয়নের পর্যায়ে! ‘এশিয়ান দলের পক্ষে তাদের হারানো কঠিন’ বলে বাংলাদেশের এ কোচের ধারণা। অথচ আসিয়ান কাপের গত আগস্টে আসিয়ান চ্যাম্পিয়নশিপে তাদের ৩-০ গোলে হারিয়েছে ভিয়েতনাম। এই ইন্দোনেশিয়া গ্রুপ পর্বও টপকাতে পারেনি। এরপর মালয়েশিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশের এ আমেরিকান কোচের লক্ষ্য, ‘১-০ গোলে হারা বা ড্র করতে পারলেই আমাদের জন্য সাফল্য হবে।’ অথচ এ...
ফুটবল•২১ দিন আগে
নতুন ভোরের স্বপ্ন আসিয়ান কাপে

নতুন ভোরের স্বপ্ন আসিয়ান কাপে

থমাস ডুলি দেশ ছাড়ার সময় বলে গেছেন, প্রত্যাশা না বাড়িয়ে বাস্তবতায় চোখ রাখতে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৯ জন প্রবাসী ফুটবলার নিয়ে দল গড়েও প্রত্যাশা করা না গেলে কখন করা যাবে! প্রথমবারের মতো বাংলাদেশ গেছে আসিয়ান কাপ খেলতে। দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু হচ্ছে আজ ইন্দোনেশিয়ায়। এখানে শিরোপার স্বপ্ন কেউ দেখছে না। দেখতে চায়, বাংলাদেশ যেন গ্রুপ পর্ব উতরাতে পারে। এ গ্রুপে বাকি তিন দল মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। ফিফা র‌্যাংকিংয়ে তারা এগিয়ে আর ভয়টাই দেখিয়ে...
ফুটবল•২২ দিন আগে
বেলিংহামের স্বাধীনতা উসকে দিলেন মরিনহো

বেলিংহামের স্বাধীনতা উসকে দিলেন মরিনহো

নতুন কোচ আসার খবর শুনলে নানা প্রতিক্রিয়া হয় খেলোয়াড়দের মনোজগতে। কোচ তাকে পছন্দ করবে কি না, তার অবস্থান আগের মতো থাকবে কি না কিংবা উল্টোটা— নিজের পছন্দের পজিশনটা ফিরে পাওয়ারও আশা করে কেউ কেউ। কোচের নাম হোসে মরিনহো হলে তো খেলোয়াড়দের দুশ্চিন্তা আরও বাড়ে বৈকি। তিনি কখন কী করেন, সেটি বোঝা দায়। তাই জুড বেলিংহামও ছিলেন খানিকটা দনোমনো। কিন্তু এই মৌসুমে পাঁচ ম্যাচ খেলেই রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার ভীষণ খুশি, ‘আমি খুব মজা পাচ্ছি, খেলাটা সত্যিই উপভোগ করছি। এজন্যই মাঠের পারফরম্যান্স এত ভালো হচ্ছে।’ মোট পা...
ফুটবল•এক মাস আগে
আকাশি জাদুর দিন ফুরোল

আকাশি জাদুর দিন ফুরোল

পৃথিবী আর দেখবে না তার পায়ের জাদুকরী ফুটবল। ৩৯ বছর বয়সেও যিনি আকাশি-সাদা জার্সিতে বিশ্বকাপ মাতিয়েছেন, সেই জাদুকরকে আর দেখা যাবে না। যার পায়ে বল গেলে কোটি কোটি মানুষের চোখে জ্বলে উঠত অসম্ভব সম্ভবের স্বপ্ন— সবকিছুকে মুহূর্তেই থামিয়ে দিলেন লিওনেল মেসি। ফুটবল জাদুকরকে আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। তার খেলা দেখার সৌভাগ্য হয়েছে পৃথিবীর অনেক মানুষের। কিন্তু তার হাতে বিশ্বকাপের অপরূপ শোভা দেখার সৌভাগ্য সবার হয়নি। লুসাইল স্টেডিয়ামে বসে বিশ্বকাপের সোনালি ট্রফিতে তার বিখ্যাত চুমুর স্মৃতি যেন ভাস...
ফুটবল•এক মাস আগে
বাংলাদেশ অলিম্পিক বনাম ফেডারেশন

বাংলাদেশ অলিম্পিক বনাম ফেডারেশন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মুখোমুখি দাঁড়িয়ে গেছে ক্রীড়া ফেডারেশনগুলো। এ লড়াইয়ে আপাতত জয় হয়েছে ফেডারেশনের অ্যাডহক কমিটির মোর্চার। বিওএকে তাদের পছন্দের কর্মকর্তাদের বাদ দিয়ে এশিয়ান গেমসের দলে অন্তর্ভুক্ত করতে হয়েছে ২৭ ক্রীড়া ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির ২২ সদস্যকে। এটিকে তারা দেখছে নৈতিক বিজয় হিসেবে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্রীড়াঙ্গন সংস্কারের নামে বিভিন্ন ফেডারেশনে দেওয়া হয়েছিল অ্যাডহক কমিটি। তাদের অংশগ্রহণ ও কাউন্সিলরদের ভোটে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেও আসে নতু...
অন্যান্য•এক মাস আগে
ইনফান্তিনো আপাতত টিকে গেছেন তবে…

ইনফান্তিনো আপাতত টিকে গেছেন তবে…

রাজনীতির ঘূর্ণাবর্তে ঘেরা ফিফার সিংহাসনে বসে জিয়ান্নি ইনফান্তিনো প্রকাশ্যে কোনো উচ্চবাচ্য করছেন না। তবে পর্দার আড়াল থেকে দিচ্ছেন দাবার চাল। বিশ্বকাপের শেয়ার বিক্রির মতো বিতর্কিত প্রকল্প থেকে পিছু হটে তিনি বেশ কোণঠাসা। কূটনীতির অদৃশ্য সুতায় সাজাচ্ছেন নিজের সমর্থন ব্যাংক, গড়ছেন অদৃশ্য দুর্গ। বিরোধীদের হাঁকডাক পাশ কাটিয়ে কৌশলে টিকিয়ে রেখেছেন নিজের ক্ষমতার মসনদটি।তবে এর মধ্যেই ফিফা কর্মকর্তার চাকরি খেয়ে তিনি সমালোচকদের হাতে তুলে দিলেন আরেকটি অস্ত্র। প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্সে...
ফুটবল•২ মাস আগে
চরিত্র বদলাচ্ছে বাংলাদেশ ক্রিকেট

চরিত্র বদলাচ্ছে বাংলাদেশ ক্রিকেট

এবার অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ দল ‘সম্মান’ নিয়ে ফেরার কথা বলে। অর্থাৎ লেজেগোবরে হারের অসম্মান যেন না হয়, এই ছিল মোটাদাগে লক্ষ্য। তাই ডারউইনে প্রথম দিনে হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংটা ছিল অনেক বড় চমক। এই পেসার ৫৫ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে থামিয়ে দেন ১৯৮ রানে। এরপর শঙ্কাটা বেড়ে গিয়েছিল। এবার বোধহয় অস্ট্রেলিয়ার ভয়ংকর বোলিংয়ের তোপে হুড়মুড় করে ভেঙে পড়বে বাংলাদেশের ব্যাটিং। না, সেটা হয়নি। এবার তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে সেই ভয় কাটিয়ে বাংলাদেশ গড়েছে ৪২৬ রানের বড় স্ক...
ক্রিকেট•২ মাস আগে
বাংলাদেশ ক্রিকেটের এক বসন্তদিন

বাংলাদেশ ক্রিকেটের এক বসন্তদিন

ক্রিকেট শুধু মাঠের খেলা থাকে না, হয়ে ওঠে রূপকথাকে হার মানানো গল্প। স্কোর বোর্ডের সংখ্যাগুলোও লুকোচুরি খেলে বাস্তবের সঙ্গে। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্টের প্রথম দিনটি এমনই এক দিন, যা বিশ্বাস করার আগে নিজের গায়ে চিমটি কেটে দেখতে হয়েছে, এ সবকিছু সত্যি সত্যি ঘটছে তো! সিরিজ শুরুর আগে চারদিকে আলোচনা ছিল, টেস্ট ম্যাচ কত দিনে গড়াবে। অস্ট্রেলিয়া যখন হিমালয়ের উঁচুতে দাঁড়িয়ে, বাংলাদেশ পড়ে আছে সেই পথের মাঝামাঝিতে। তাই পঁাচ দিনের টেস্ট নিয়ে আশঙ্কার মেঘ দেখছিলেন কেউ কেউ। অথচ প্রথম দিনের সূর...
ক্রিকেট•২ মাস আগে
ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

ফিফায় তিনি এসেছিলেন প্রশাসক হিসেবে। তার নেতৃত্বে ভালোই করছিল বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ২০২৬ বিশ্বকাপ আসতেই যেন সব গুলিয়ে গেল জিয়ান্নি ইনফান্তিনোর। ভুলে গেছেন হিতাহিত জ্ঞান। বিশ্বকাপ যত এগিয়েছে, ততই বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সখ্যতা। ট্রাম্পের সঙ্গে তার কূটনৈতিক সফর, রাজনৈতিক বৈঠক, বোর্ড অব পিসের সভায় উপস্থিত—ফিফা সভাপতির কাঁধে তখন শুধু ফুটবলের দায়িত্ব নয়, যেন আরও বেশি কিছু এসে ভর করেছে। তখনই কি বদলে গেল ইনফান্তিনোর চিন্তাধারা? ইনফান্তিনো যেন রাষ্ট্রনায়ক!...
ফুটবল•২ মাস আগে
ক্রীড়াঙ্গনে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক

ক্রীড়াঙ্গনে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক

কিছু মানুষকে একটি শব্দে বাঁধা যায় না। তারা যেন বিশাল বটবৃক্ষ, যার ছায়ায় আশ্রয় পায় মানুষ, যার শিকড়ে থাকে মূল্যবোধ আর ডালপালায় ফুটে থাকে কর্মের অসংখ্য ফুল। আফজালুর রহমান সিনহা সেরকমই এক বিরল ব্যক্তিত্ব। এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিজেকে ব্যবসার সীমানায় আটকে রাখেননি। ক্রীড়াঙ্গনে তিনি ছিলেন একজন দুর্দান্ত সংগঠক, অসংখ্য মানুষের কাছে নির্ভরতার প্রতীক। তার পরোপকার ছিল নিঃশব্দ নদীর মতো— প্রচারবিমুখ অথচ অবিরাম। তার কীর্তির প্রচারক ক্রীড়াঙ্গনের মানুষগুলো। বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা মিনহাজুল আবেদীন না...
অন্যান্য•২ মাস আগে
বিশ্বকাপ পৃথিবীর মানুষের উত্তরাধিকার

বিশ্বকাপ পৃথিবীর মানুষের উত্তরাধিকার

আফসোস হচ্ছে বাংলাদেশের ফুটবলের কথা ভেবে। জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনাটি অনুমোদন পেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফুটবল উন্নয়নে দারুণ একটা সুযোগ পেত। দীর্ঘদিনের আর্থিক সংকটে থাকা বাফুফের জন্য ফিফার প্রতিশ্রুত প্রায় ৪ কোটি ডলার অর্থাৎ ৪৯২ কোটি টাকা হতে পারত বিশাল এক সহায়। এ দিয়ে অবকাঠামো উন্নয়ন, তৃণমূল পর্যায়ের ফুটবল, বয়সভিত্তিক দল, নারী ফুটবল এবং কোচিংব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের পথে হাঁটতে পারত।যদিও ফিফার অর্থে অনর্থও ঘটেছে বাফুফেতে। ফিফার অনুদানের টাকার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উ...
ফুটবল•২ মাস আগে
বিদায় রোমান্টিক ফুটবলশিল্পী

বিদায় রোমান্টিক ফুটবলশিল্পী

তার পায়ে বল মানে ডিফেন্ডারদের সঙ্গে এক অলিখিত নাচ, এক ধরনের স্পর্ধা ও একরাশ আনন্দ। সবুজ ক্যানভাস হয়ে ওঠে এক অসম্ভব ফুটবল কল্পনার ছায়াছবি। ফুটবলের সেই রোমান্টিক চিত্রশিল্পীটি ঘোষণা দিলেন, ‘আমার গল্প শেষ।’বলছি, রোমান্টিক ফুটবল শিল্পী নেইমার জুনিয়রের বিদায়ের গল্প। বার্সেলোনার জার্সিতে তিনি লিখেছেন আনন্দের উপাখ্যান, ব্রাজিলের হলুদ জার্সিতে গড়েছেন গোলের নতুন ইতিহাস। শিল্প আর বিনোদনের অপূর্ব মিশেলে ফুটবল রাঙিয়ে এই তারকা বিদায় নিচ্ছেন শূন্য হাতে। নেই সোনালি ট্রফির গৌরব, নেই একটি ব্যালন ডি’অর।২০২৬ বিশ্ব...
ফুটবল•৩ মাস আগে
মেসি নন রোদ্রি

মেসি নন রোদ্রি

ফাইনালে আর্জেন্টিনা হেরেছে, তাই বলে লিওনেল মেসির অবদানও কি মুছে যাবে? নিজের ৮ গোল ও ৪ অ্যাসিস্টে তিনি ফাইনালে তুলেছেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের! এটার পুরস্কার হতে পারত গোল্ডেন বল। এরকমই ভাবনা ছিল অনেকের। তাতে জল দিয়ে ফিফা রোদ্রির হাতে তুলে দিয়েছে ‘গোল্ডেন বল’-এর পুরস্কার। প্রশ্নটা হলো— রোদ্রির হাতে কেন এ পুরস্কার? স্পেন অধিনায়কের এমন কোনো পারফরম্যান্স বিশেষভাবে চোখে পড়ছে না। তার নেই কোনো গোল, নেই একটি অ্যাসিস্টও! এরপরও কেন? রোদ্রির খেলাটা হয়তো বিশেষভাবে ধরা পড়বে না সাধারণের চোখে। বাংলাদেশে...
বিশ্বকাপ•৩ মাস আগে
ক্লাসিক ফাইনালের অপেক্ষায়...

ক্লাসিক ফাইনালের অপেক্ষায়...

দুই কোচই একই দর্শনে বিশ্বাসী। দর্শনটা হলো পাসিং ফুটবল, পজিশনাল প্লে এবং বলের নিয়ন্ত্রণ। টেক্সটবুক অনুযায়ী এই হলো লুইস দে লা ফুয়েন্তে ও লিওনেল স্কালোনির খেলার স্টাইল। খেলা একই ধরনের হলে মজাটা ঠিক উপভোগ করা যায় না। আর্জেন্টিনা ও স্পেন দুই ফাইনালিস্ট একই স্টাইলে খেলবে মানে বার্সেলোনা ও ক্লোন বার্সার খেলা দেখা।এমন সরলীকরণ করলে হবে না। কারণ, এ ফুটবল দর্শন স্কালোনির হাতে নতুন মাত্রা পেয়েছে। এর সঙ্গে লাতিন আবেগ, লড়াকু মানসিকতা আর মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য যোগ করেছেন আর্জেন্টাইন কোচ। ফলে আর্...
বিশ্বকাপ•৩ মাস আগে
ক্লাসিক ফাইনালের অপেক্ষায় পৃথিবী

ক্লাসিক ফাইনালের অপেক্ষায় পৃথিবী

দুই কোচই একই দর্শনে বিশ্বাসী। দর্শনটা হলো পাসিং ফুটবল, পজিশনাল প্লে এবং বলের নিয়ন্ত্রণ। টেক্সটবুক অনুযায়ী এই হলো লুইস দে লা ফুয়েন্তে ও লিওনেল স্কালোনির খেলার স্টাইল। খেলা একই ধরনের হলে মজাটা ঠিক উপভোগ করা যায় না। আর্জেন্টিনা ও স্পেন দুই ফাইনালিস্ট একই স্টাইলে খেলবে মানে বার্সেলোনা ও ক্লোন বার্সার খেলা দেখা।এমন সরলীকরণ করলে হবে না। কারণ, এ ফুটবল দর্শন স্কালোনির হাতে নতুন মাত্রা পেয়েছে। এর সঙ্গে লাতিন আবেগ, লড়াকু মানসিকতা আর মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য যোগ করেছেন আর্জেন্টাইন কোচ। ফলে আর্...
বিশ্বকাপ•৩ মাস আগে